1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা চুনারুঘাটে সরকারি রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ, ভেঙে ফেলা হলো অবৈধ স্থাপনা চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে কামিল মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চুনারুঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেশগঠনের অভিন্ন প্রত্যয়ে এক ফ্রেমে স্বরাষ্ট্রমন্ত্রী ও চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট, দুই ব্যক্তির ৬ মাস করে কারাদণ্ড সিন্ডিকেট আরও বেপরোয়া: জেল থেকে ফিরেই নারীদের দিয়ে মাদক পাচার করছেন পিন্টু ও ইলিয়াস চুনারুঘাটে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, দাবা খেলায় অংশ নিল শিক্ষার্থীরা চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা খেলায় অংশ নেয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ক্রীড়ামুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিক

স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ মিথ্যা দাবি করে সিরাজুল ইসলামের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#bokehtype:0#;illum:5 scene:0 humanIn:4;

ছেলে আশিক মিয়াকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ, সুষ্ঠু তদন্তের দাবি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সৌদি আরব প্রবাসী সিরাজুল ইসলাম। একই ঘটনায় তাঁর ছেলে আশিক মিয়াকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রকৃত ঘটনা উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চুনারুঘাট মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৯ অক্টোবর সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামের একটি বিয়েবাড়িতে যাওয়ার পথে ঘটনার সূত্রপাত হয়। পরে চুনারুঘাটের বাসুল্লা বাজার থেকে বাড়ি যাওয়ার সময় ১০ নম্বর মিরাশী ইউনিয়নের রাখি গ্রামের বাসিন্দা জুবেদা খাতুন তাঁর ছেলে আশিক মিয়াকে সঙ্গে থাকা অতিরিক্ত ব্যাগ ও মালামাল বিয়েবাড়িতে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। পূর্বপরিচিত হওয়ায় আশিক মিয়া তাঁর অনুরোধে সহযোগিতা করতে সম্মত হন।
সিরাজুল ইসলামের দাবি, তাঁর ছেলে আশিক মিয়ার ভাষ্যমতে, বিয়েবাড়িতে যাওয়ার সময় জুবেদা খাতুনকেও সাইকেলে তুলে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। ওই সময় আশপাশে আরও দুজন নারী উপস্থিত ছিলেন। তাঁদের একজন আশিক মিয়াকে বলেন, ‘তুমি যাও বাবা, আমরা আসতেছি।’
তিনি আরও জানান, ঘটনার প্রায় এক সপ্তাহ পর জুবেদা খাতুন তাঁর ছেলে আশিক মিয়া ও সুমেল মিয়ার বিরুদ্ধে স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ করেন এবং থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয় বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম বলেন, ‘প্রকৃত ঘটনা যাচাই-বাছাই না করে আমার ছেলে আশিক মিয়াকে জড়িয়ে স্বর্ণ ছিনতাইয়ের মতো গুরুতর অভিযোগ প্রচার করা হচ্ছে। এতে আমাদের সামাজিক সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। আমি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হোক। প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত দোষী থাকলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।’
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের কাছে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

চুনারুঘাটে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, দাবা খেলায় অংশ নিল শিক্ষার্থীরা চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা খেলায় অংশ নেয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ক্রীড়ামুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট