1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন শান্তিপূর্ণ করতে চুনারুঘাটে বিজিবির কঠোর প্রস্তুতি, মোতায়েন ১৭ প্লাটুন বাহুবলে টমটম চালক কাশেম হত্যা মামলার মূল আসামি এমরান মিয়া গ্রেফতার, হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি উদ্ধার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো লাল মিয়া কাউন্সিলর স্মৃতি ফ্রিজকাপ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল। হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ধানের তুষের নিচে লুকানো পৌনে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ঔষধ জব্দ অতীতে রাজনীতির নামে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে : ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে চুনারুঘাটে গভীর রাতে অভিযান, দুইজনের কারাদণ্ড মৌলভীবাজারে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণজোয়ার : এম নাসের রহমান বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার, বিদেশি পিস্তল উদ্ধার শ্রীমঙ্গলে সামাজিক সচেতনতা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা।

নির্বাচন শান্তিপূর্ণ করতে চুনারুঘাটে বিজিবির কঠোর প্রস্তুতি, মোতায়েন ১৭ প্লাটুন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে চুনারুঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে অবস্থিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্পে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম।
প্রেসব্রিফিংয়ে তিনি জানান, বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করছে। হবিগঞ্জ জেলার ১৬টি বিওপির মাধ্যমে ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি জেলার চারটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত নয়টি উপজেলায় মোট ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব উপজেলায় ইতোমধ্যে পৃথক বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব কার্যক্রম শুরু হয়েছে।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে বলেও জানান বিজিবি অধিনায়ক। জেলার নয়টি উপজেলার ৬৪৭টি ভোটকেন্দ্রে ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিয়মিত টহল, ভোটকেন্দ্র পরিদর্শন ও মহড়া পরিচালনা করা হচ্ছে।
বিশেষ করে সীমান্তবর্তী মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ভোটকেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। সীমান্ত এলাকার ভোটাররা যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানান তিনি।
নির্বাচনী দায়িত্বের পাশাপাশি চোরাচালান প্রতিরোধ কার্যক্রমও চলমান রয়েছে উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, গত ১ নভেম্বর ২০২৫ থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে সাতজন আসামিসহ প্রায় ২৬ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৮২০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
শেষে তিনি বলেন, হবিগঞ্জ জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং চোরাচালান রোধে বিজিবির নজরদারি দিনরাত অব্যাহত থাকবে। দায়িত্ব পালনে বিজিবি সর্বদা দৃঢ় ও প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট