1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, দুজনই পাইকপাড়ার বাসিন্দা চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান খাঁন, সম্পাদক নোমান মিয়া চুনারুঘাটে মসজিদের জমি কেটে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে মতবিনিময় সভা স্বপ্নের সীমানা ছাড়িয়ে চুনারুঘাটের নাজমুন্নাহার নাঈম এখন বোয়ালমারীর এসিল্যান্ড চুনারুঘাটে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা চুনারুঘাটে নজরুলের জীবন-সাহিত্য ও দর্শন নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গ্রেফতার বাহুবলে ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুন্দ্রাটিকির ক্রীড়াঙ্গন পরিবার চুনারুঘাটে যানজট নিরসনে মোবাইল কোর্ট, ২৪ হাজার টাকা জরিমানা

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, দুজনই পাইকপাড়ার বাসিন্দা

রাসেল মিয়া তালুকদার
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চানপুর চা-বাগানের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চুনারুঘাট উপজেলার ৫ নম্বর পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আলী আজগর খানের ছেলে মোহাদ্দিছ খান (২০) এবং একই ইউনিয়নের সতং গ্রামের শেখ কাইয়ুমের ছেলে শেখ নয়ন মিয়া (২০)। দুজনই পাইকপাড়া ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় অপর ২ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে চানপুর চা-বাগানের সামনে পুরাতন মহাসড়কে দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, দুই তরুণের মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একই সঙ্গে পুরো পাইকপাড়া ইউনিয়নে নেমে এসেছে শোকের ছায়া।
দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট