1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ চুনারুঘাটে ৭৪টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় বিশৃঙ্খলার অভিযোগে যুবকের কারাদণ্ড চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা মাধবপুরে ১১৯টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

নিরাপত্তা নিশ্চিত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ সদস্যদের নির্দেশনা

হবিগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাশেদুল হক চৌধুরী।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম মনসুর মূসা, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং ও বাহুবল সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মোঃ রাফিউ রহমান, কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-১ (ডিএসবি), জেলার সব থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট