1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতছড়ি জাতীয় উদ্যানে তিনটি ময়না পাখি অবমুক্ত হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে পুলিশের বিশেষ মেডিকেল ক্যাম্প চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চুনারুঘাট বাজারে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ১১ হাজার টাকা। মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত সাতছড়ি জাতীয় উদ্যানে উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো একাধিক অবৈধ হোটেল। হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল মদ ও মিনি পিকআপ উদ্ধার, আটক ১। হবিগঞ্জ ডিবির অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১ ষাড়েরকোনা কমিউনিটি ক্লিনিক দখলমুক্ত করতে ইউএনও’র উচ্ছেদ অভিযান মাদকমুক্ত ও নিরাপদ হবিগঞ্জ গড়তে জেলা পুলিশের মতবিনিময় সভা, বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ত্রিভুজ প্রেমের বলি ছাত্রদল নেতা জোবায়েদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬৭৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:রাজধানীতে ঘটেছে হৃদয়বিদারক এক হত্যাকাণ্ড—ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন তরুণ জোবায়েদ। প্রেমিকা বর্ষা ও প্রতিদ্বন্দ্বী প্রেমিক মাহিরের দ্বন্দ্বে শেষ হয়ে যায় তার তরুণ জীবন।

পুলিশ জানায়, বর্ষা নামের এক ছাত্রী দীর্ঘদিন ধরে একসঙ্গে দুইজন—জোবায়েদ ও মাহির—এর সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রাখছিলেন। প্রেমের জটিলতা ও প্রতারণার জালে শেষ পর্যন্ত নির্মম পরিণতি বরণ করতে হয় জোবায়েদকে।

ঘটনার দিন মাহির ও তার বন্ধু আয়লানসহ তিনজন মিলে পরিকল্পিতভাবে জোবায়েদকে হত্যার ফাঁদে ফেলে।

তদন্ত কর্মকর্তারা জানান, ঘটনার সূত্রপাত হয় যখন মাহির বর্ষাকে ফিরে পেতে জোবায়েদকে সরিয়ে দেওয়ার প্রস্তাব পান। বর্ষা নাকি মাহিরকে বলেন,

> “জোবায়েদ না সরালে আমি তোমার কাছে ফিরতে পারবো না।”

 

এরপরই শুরু হয় হত্যার পরিকল্পনা।

ঘটনার দিন জোবায়েদ ও মাহিরের মধ্যে কথা কাটাকাটি হয়। জোবায়েদ স্পষ্টভাবে জানায়,

> “আমি সরে আসবো কেন?”

 

এই তর্কের পরেই ঘটে হত্যাকাণ্ড।

নির্মমতার চূড়ান্ত রূপ দেখা যায় হত্যার সময়। তিনতলা ভবনের নিচে আহত অবস্থায় পড়ে থাকা জোবায়েদ বাঁচার জন্য উপরে ওঠেন। তখন তিনতলায় দাঁড়িয়ে ছিলেন বর্ষা। জোবায়েদ আকুল অনুরোধ করেন—

> “আমাকে বাঁচাও।”

 

কিন্তু বর্ষার ঠান্ডা জবাব—

> “তুমি না ম’রলে আমি মাহিরের হবো না।”

 

এরপর দরজায় কড়া নেড়েও কোনো সাড়া পাননি জোবায়েদ। কিছুক্ষণের মধ্যেই নিভে যায় তার জীবনপ্রদীপ।

ডিএমপি’র ব্রিফিংয়ে জানানো হয়, “এটি একটি পরিকল্পিত ত্রিভুজ প্রেমের হত্যাকাণ্ড। বর্ষার প্ররোচনায় মাহির ও তার সহযোগীরা জোবায়েদকে হত্যা করে।”

পুলিশ ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করেছে এবং বর্ষাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট