1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি, চুনারুঘাট শাখার সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোহাম্মদ নজরুল ইসলাম।
রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর যুগ্ম পরিচালক (ক্যাশ) রান্টু চন্দ্র দাস এবং উপপরিচালক তানভীর আহমেদ। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর উপপরিচালক শুভাশীষ পাল।
কর্মশালায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
কর্মশালায় জালনোট শনাক্তকরণ, জালনোটের প্রচলন রোধে করণীয়, সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের জালনোট শনাক্তের বিভিন্ন কৌশল সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যাংকার, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট