1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গ্রেফতার বাহুবলে ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুন্দ্রাটিকির ক্রীড়াঙ্গন পরিবার চুনারুঘাটে যানজট নিরসনে মোবাইল কোর্ট, ২৪ হাজার টাকা জরিমানা জগদীশপুর রিজার্ভ বনে সেগুন কাঠসহ ভ্যান জব্দ চুনারুঘাটে গরিব ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ চুনারুঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ চুনারুঘাটে কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের পাশে এমপি ফয়সল, বিতরণ করলেন রেইনকোট চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার চুনারুঘাট মিডিয়া অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সভাপতি নোমান মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ আলম

পৈত্রিক সম্পত্তি রক্ষা ও জীবনের নিরাপত্তা দাবি—চুনারুঘাটে আব্দুর রউফের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৪৮২ বার পড়া হয়েছে
1-3840x2160-1-0-{}-0-12#

 

চুনারুঘাট প্রতিনিধি:পৈত্রিক জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ তুলে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের বিলপাড় গ্রামের মোঃ আব্দুর রউফ (৫৫) প্রশাসন ও সাংবাদিকদের কাছে আকুতি জানিয়েছেন। রবিবার দুপুরে এক লিখিত অভিযোগ নিয়ে তিনি স্থানীয় প্রেসক্লাবে উপস্থিত হন।

লিখিত অভিযোগে তিনি জানান, তাঁর পিতা মৃত আব্দুল গফফারের মৃত্যুর পর তিনি, তাঁর বড় ভাই এবং ছয় বোন বৈধভাবে পৈত্রিক সম্পত্তির মালিক ও দখলদার হিসেবে মাঠ জরিপে নামজারি পান। বিভিন্ন দাগে মোট ১০ একর ৫৭ শতক জমির ওপর তাদের দখল ও মালিকানা নিশ্চিত হয়। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালেও মামলা খারিজ হয়ে তাদের পক্ষে রায় আসে।

‘প্রভাবশালী মহলের নির্যাতনে পৈত্রিক ভিটাতেও যেতে পারি না’

অভিযোগে বলা হয়, স্থানীয় হেলাল মিয়া, দুলাল মিয়া, এনাম মিয়া, এমরান মিয়া, ইমন মিয়া, সুমন মিয়াসহ অজ্ঞাত আরও ৪-৫ জন দীর্ঘদিন ধরে তাদের সম্পত্তি দখলের পাঁয়তারা করছে। আদালত ও প্রশাসনের একাধিক আদেশ তাদের অনুকূলে থাকলেও বিবাদীরা প্রভাবশালী হওয়ায় এলাকায় কেউ সাক্ষ্য দিতে বা মুখ খুলতে সাহস পান না।

আব্দুর রউফ জানান, ২০২১ সালের ২০ জানুয়ারি চুনারুঘাট থানায় দায়ের করা মামলায় তিনজন আসামি গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আসে। তারপর ২০২২ সালের ২৯ জানুয়ারি তাদের দখলীয় জমিতে ফলানো গাছ কেটে নেয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

নিজ পিতাকে হত্যার অভিযোগও উত্থাপন

আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়, আসামি এমরান মিয়া ২০১৭ সালের ১ ডিসেম্বর জমি নিয়ে বিরোধের জেরে নিজের পিতা ফিরুজ মিয়াকেও হত্যার অভিযোগে অভিযুক্ত। এছাড়া ২০২০ সালের ৭ মার্চ তাঁর সহোদর মোঃ আব্দুর রহমানকে প্রকাশ্যে মারধর করে হত্যার চেষ্টা চালানো হয়। ওই ঘটনায় আদালত দুই আসামিকে ১ মাসের কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন।

‘আমরা নিরীহ মানুষ—জীবন বাঁচাতে চাই’

জীবন নিয়ে চরম শঙ্কা প্রকাশ করে আব্দুর রউফ বলেন—
“যারা নিজের পিতাকেও হত্যা করতে দ্বিধাবোধ করে না, তাদের কাছে আমরা কিভাবে নিরাপদ? আমরা পৈত্রিক ভিটায় ফিরতে চাই। সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ—আমাদের নিরাপত্তা ও জমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।”

তফসিল বর্ণিত মোট জমি

প্রথম তফসিল: মৌজা দুধপাতিল—৫ একর ৭৩ শতক

দ্বিতীয় তফসিল: মৌজা গাজীপুর—৪ একর ৮৪ শতক
মোট জমি: ১০ একর ৫৭ শতক

তিনি আশা প্রকাশ করেন, গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে প্রশাসন দ্রুত কঠোর ব্যবস্থা নিয়ে তাদের পরিবারকে স্বস্তি দেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট