1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
স্বপ্নের সীমানা ছাড়িয়ে চুনারুঘাটের নাজমুন্নাহার নাঈম এখন বোয়ালমারীর এসিল্যান্ড চুনারুঘাটে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা চুনারুঘাটে নজরুলের জীবন-সাহিত্য ও দর্শন নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গ্রেফতার বাহুবলে ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুন্দ্রাটিকির ক্রীড়াঙ্গন পরিবার চুনারুঘাটে যানজট নিরসনে মোবাইল কোর্ট, ২৪ হাজার টাকা জরিমানা জগদীশপুর রিজার্ভ বনে সেগুন কাঠসহ ভ্যান জব্দ চুনারুঘাটে গরিব ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ চুনারুঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ চুনারুঘাটে কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার

সিলেটে একাত্তর টিভির সাংবাদিককে হেনস্তার অভিযোগে বিক্ষোভকারী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫২৬ বার পড়া হয়েছে

 

সিলেট প্রতিনিধি:সিলেটে ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে একাত্তর টিভির এক সাংবাদিককে হেনস্তার অভিযোগে এক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার হাদী হত্যার প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি চলার সময় একাত্তর টিভির সাংবাদিক ঘটনাস্থল থেকে সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় এক বিক্ষোভকারী তাকে উদ্দেশ করে আপত্তিকর স্লোগান দেন এবং ‘আওয়ামী লীগের দালাল’ বলে আখ্যা দিয়ে হেনস্তা করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক হস্তক্ষেপ করেন এবং অভিযুক্ত বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যান। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে পুলিশ জানায়, সাংবাদিকের সঙ্গে অসদাচরণ ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিক সমাজের প্রতিনিধিরা ঘটনাটির নিন্দা জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের হেনস্তা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট