1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা চুনারুঘাটে নজরুলের জীবন-সাহিত্য ও দর্শন নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গ্রেফতার বাহুবলে ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুন্দ্রাটিকির ক্রীড়াঙ্গন পরিবার চুনারুঘাটে যানজট নিরসনে মোবাইল কোর্ট, ২৪ হাজার টাকা জরিমানা জগদীশপুর রিজার্ভ বনে সেগুন কাঠসহ ভ্যান জব্দ চুনারুঘাটে গরিব ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ চুনারুঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ চুনারুঘাটে কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের পাশে এমপি ফয়সল, বিতরণ করলেন রেইনকোট

চুনারুঘাটে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ বাজারে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নালমুখ যুবযাত্রা সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নালমুখ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ আলী।
এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নালমুখ যুবযাত্রা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে শিক্ষা, ক্রীড়া ও গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
আয়োজকরা বলেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবনের পথে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আসুন, মাদককে না বলি—মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট