1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
সুপেয় পানিতে স্বস্তি গোসাপাড়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সৈয়দ শাফকাতের উদ্যোগ। চুনারুঘাটে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ। চুনারুঘাট উপজেলা-এ সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ স্থাপনা অপসারণ। চুনারুঘাটে এমপি এস এম ফয়সলকে উপজেলা বিএনপির গণসংবর্ধনা। এড.আমিনুল ইসলামের চুনারুঘাটে আবেগঘন বক্তব্য: ‘মন্ত্রীর মর্যাদা নয়, আপনাদের ভালোবাসাই আমার আসল শক্তি’ মসজিদের তহবিল নিয়ে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক আহত পুলিশ সুপার কার্যালয়ের সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন ও কৃষ্ণচূড়া চারা রোপণ। চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: মাধবপুর-চুনারুঘাটকে মাদকমুক্ত করার অঙ্গীকার এমপি সৈয়দ ফয়সলের হবিগঞ্জের কৃতি সন্তান আমিনুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর। চুনারুঘাটে কোরআন অবমাননার অভিযোগে থানায় মামলা

আগামী পাঁচ বছরের নেতৃত্ব ঠিক করবে ভোটাররাই: চুনারুঘাটে মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরেফীন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেছেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ এবং আগামী পাঁচ বছর দেশ কে পরিচালনা করবে সে সিদ্ধান্তও জনগণের হাতেই নিহিত। তিনি বলেন, “ভোটের মাঠে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে—এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।”
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলম ও সাজিদুল ইসলাম, চা-বাগান শ্রমিক নেতা স্বপন সাঁওতালসহ আরও অনেকে।
জেলা প্রশাসক বলেন, দীর্ঘ সময় ধরে দেশে অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়ায় বিশেষ করে ৩০ থেকে ৩৫ বছর বয়সী অনেক নাগরিক আজও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। “এই গণতান্ত্রিক বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার আন্তরিক ও সক্রিয়ভাবে কাজ করছে,” উল্লেখ করে তিনি আরও বলেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন যেন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হয়—এটাই সরকারের প্রত্যাশা।
তিনি সকল পক্ষকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট