1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে এমপি এস. এম. ফয়সলের উদ্যোগে পাইকপাড়ায় ইফতার সামগ্রী বিতরণ মুড়ারবন্দে সুন্নী যুব সংঘের উদ্যোগে ১৫তম বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত আপনাদের সন্তান গরিব থাকবে না: সৈয়দ ইশতিয়াক আহমদ। সুপেয় পানিতে স্বস্তি গোসাপাড়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সৈয়দ শাফকাতের উদ্যোগ। চুনারুঘাটে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ। চুনারুঘাট উপজেলা-এ সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ স্থাপনা অপসারণ। চুনারুঘাটে এমপি এস এম ফয়সলকে উপজেলা বিএনপির গণসংবর্ধনা। এড.আমিনুল ইসলামের চুনারুঘাটে আবেগঘন বক্তব্য: ‘মন্ত্রীর মর্যাদা নয়, আপনাদের ভালোবাসাই আমার আসল শক্তি’ মসজিদের তহবিল নিয়ে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক আহত পুলিশ সুপার কার্যালয়ের সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন ও কৃষ্ণচূড়া চারা রোপণ।

হবিগঞ্জ-৪ আসনের চুনারুঘাটে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুনারুঘাট উপজেলায় বিএনপির নির্বাচনী কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এস. এম. ফয়সল-এর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় চুনারুঘাট পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে এ অফিস উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিমুদ্দিন শামছু, বিএনপি নেত্রী শাম্মী আক্তার শিপা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মনোনীত প্রার্থী এস. এম. ফয়সল বলেন,
“জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আসন্ন নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে।”
তিনি নেতাকর্মীদের লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও ঘরে ঘরে প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট