1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে মতবিনিময় সভা স্বপ্নের সীমানা ছাড়িয়ে চুনারুঘাটের নাজমুন্নাহার নাঈম এখন বোয়ালমারীর এসিল্যান্ড চুনারুঘাটে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা চুনারুঘাটে নজরুলের জীবন-সাহিত্য ও দর্শন নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গ্রেফতার বাহুবলে ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুন্দ্রাটিকির ক্রীড়াঙ্গন পরিবার চুনারুঘাটে যানজট নিরসনে মোবাইল কোর্ট, ২৪ হাজার টাকা জরিমানা জগদীশপুর রিজার্ভ বনে সেগুন কাঠসহ ভ্যান জব্দ চুনারুঘাটে গরিব ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ চুনারুঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো লাল মিয়া কাউন্সিলর স্মৃতি ফ্রিজকাপ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬৭ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:চুনারুঘাট পৌর শহরের উত্তর আমকান্দিতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মোঃ লাল মিয়া কাউন্সিলর স্মৃতি ফ্রিজকাপ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬ এর মেগা ফাইনাল।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) রাত ১১টায় চুনারুঘাট পৌরসভার উত্তর আমকান্দিস্থ স্বর্গীয় ইশ্বর পাল মাঠ সংলগ্ন মাঠে ফাইনাল খেলা শুরু হয়ে রাত সাড়ে ১২টায় শেষ হয়। টানটান উত্তেজনায় ভরা এ ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের ঢল নামে। পুরুষ, নারী ও শিশু—সব বয়সী দর্শকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
উত্তর আমকান্দি স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ইদ্রিছ আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সৈয়দ লিয়াকত হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা জনাব নাজিম উদ্দিন সামছু,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজ আলী মীর,
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল হক তালুকদার,
জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মীর সাহেব আলী,
উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু। এ সময় অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজক কমিটির সদস্য হোসাইন আহমদ রুবেল জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করা হবে। যাতে তারা মাদকাসক্ত থেকে বিরত থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট