1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গ্রেফতার বাহুবলে ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুন্দ্রাটিকির ক্রীড়াঙ্গন পরিবার চুনারুঘাটে যানজট নিরসনে মোবাইল কোর্ট, ২৪ হাজার টাকা জরিমানা জগদীশপুর রিজার্ভ বনে সেগুন কাঠসহ ভ্যান জব্দ চুনারুঘাটে গরিব ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ চুনারুঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ চুনারুঘাটে কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের পাশে এমপি ফয়সল, বিতরণ করলেন রেইনকোট চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার চুনারুঘাট মিডিয়া অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সভাপতি নোমান মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ আলম

শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ৩৩৩৮ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪৪১ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি:আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ৩ হাজার ৩৩৮ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সার্বিক সহযোগিতায় এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন আহমদ, সমন্বয়ক মো. নুরুল ইসলাম, সামছুন্নাহার সুমি, ট্যাগ অফিসার মো. ফয়সল আহমদ, প্রশাসনিক কর্মকর্তা সনজয় নায়েক, উদ্যোক্তা সুশান্ত কুসপর দাশ চয়ন।
এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহজাহান, মারুফ মিয়া, লিমন মিয়া, মানিক মিয়া, পিয়াস দাশ, শফিকুল ইসলাম লিটন, নুরুল ইসলাম, মো. দুধু মিয়া এবং সদস্যা মালেকা বেগম, ফিরোজা বেগম ও রিনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সরকারের এই ভিজিএফ কর্মসূচির মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। এই সহায়তা তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট