1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দ্রাটিকিতে শিক্ষার প্রসারে ব্যতিক্রমী উদ্যোগ: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ চুনারুঘাটে মাদক আইনে বাগবাড়ির আফজলের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড চুনারুঘাটে জমকালো আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চুনারুঘাটে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ নিয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’আয়োজন উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রানীগাঁও ইউনিয়ন বিএনপির পরামর্শ সভা হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত চুনারুঘাটে সার ও পেট্রোলিয়াম বিক্রিতে অনিয়ম, দুই ব্যবসায়ীকে জরিমানা চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুশ

চুনারুঘাটের রেমা কালেঙ্গা যেন জঙ্গল সলিমপুর।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৯৬ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি :চুনারুঘাটের রেমা কালেঙ্গা বন জঙ্গল সলিমপুরে পরিণত করেছে সুমন বাহিনী।
চুনারুঘাটের পূর্বাঞ্চলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন রেমা কালেঙ্গা সুমন বাহিনীর তাণ্ডবে জঙ্গল সলিমপুর পরিণত হয়েছে। এলাকাটি ভৌগলিক অবস্থায় খোয়াই নদীর পূর্ব পাড়ে হওয়ায় অনাসাই অপরাধের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সুমন বাহিনীর ডাকাত সুমন।
চুনারুঘাটের পূর্বাঞ্চলের কুখ্যাত ডাকাত বনদস্য সুমনের তাণ্ডবে জঙ্গল সলিমপুরে পরিণত হওয়ার কারণে স্বাভাবিক জীবনযাপন করতে ব্যাহত নিরীহ এলাকাবাসীর।
চুনারুঘাটের পূর্বাঞ্চলের কুখ্যাত ডাকাত ও রেমা কালেঙ্গা বনের বনদস্য সুমন বাহিনীর প্রধান ডাকাত সুমন ২০২০ সাল থেকে ২৬ সাল পর্যন্ত অস্ত্র, ডাকাতির, বনের গাছ লুটপা,নিরীহ মানুষের বাড়ি ঘরে হামলা ভাঙচুর জোরপূর্বক গরু চিন্তায় নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছে।এই অভিযোগে তার বিরুদ্ধে প্রায় ১৭ টি মামলা রয়েছে। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ৫০টি মামলার আসামী বর্তমানে জেল হাজতে থাকা ডাকাতি,বন মামলা, হত্যা,ধর্ষণ শিলতাহানি মামলার আসামি কুখ্যাত দস্য খালেকের উত্তরসূরী হিসেবে চুনারুঘাটের পূর্বাঞ্চলে বিনা বাঁধায় বন্দুকযুদ্ধ সহ বনের গাছ নিরীহ মানুষের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট ডাকাতি সহ অপরাধের স্বর্গরাজ্য বানিয়ে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।নিরীহ এলাকাবাসীর দাবি ডাকাত সুমন এবং তার বাহিনীকে অচিরেই আইনের আওতায় নামতে পারলে নদীর পূর্বাঞ্চলে পাহাড়ি এলাকায় নেমে আসতে পারে বিপর্যস্ত অবস্থা। এ বিষয়ে কালেঙ্গা বনবিট কর্মকর্তা আল-আমিন বলেন আমরা কোন অবস্থায় সুমন বাহিনীর তাণ্ডবের কাছে পেরে উঠতে পারছি না। ডাকাত সুমনের কাছে একাধিক আগ্নেয়াস্ত সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হওয়ার কারণে আমরা বন বিভাগ আতঙ্কের মধ্যে দি নাতি পাত করছি।যেকোনো সময় সুমন বাহিনীর তাণ্ডব আমাদের উপর চলতে পারে এবং এখানে হতাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। এপর্যন্ত সুমন বাহিনীর সাথে তিনবার গুলি বিনিময় হয়েছে একবার বন প্রহরীরা বনদস্য সুমন বাহিনীর মর্মর্ষ গুলির কারণে পিছু হটতে বাধ্য হয়েছে। রেমা কালিঙ্গা বনের উপকারভোগী রহিম মিয়া বলেন সুমন বাহিনী গত তিন দিন আগে আমার বাড়িতে হামলা লুটতরাজ চালিয়ে আমার বাড়ির গরু, ঘর দুয়ার ভাঙচুর সহ তান্ডব চালিয়েছে, এখন আমি মানবেতর ও জীবনযাপন করছি থানায় অভিযোগ দায়ের করেছি আইনগত কোন ব্যবস্থা হচ্ছে না। রেমা কালিঙ্গা বনের উপকারভোগী রহিম মিয়া বলেন সুমন বাহিনী গত তিন দিন আগে আমার বাড়িতে হামলা লুটতরাজ চালিয়ে আমার বাড়ির গরু, ঘর দুয়ার ভাঙচুর সহ তান্ডব চালিয়েছে, এখন আমি মানবেতর ও জীবনযাপন করছি থানায় অভিযোগ দায়ের করেছি আইনগত কোন ব্যবস্থা হচ্ছে না। এ বিষয়ে হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন আমরা অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। কোন অবস্থায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন তাদের হাতে ধ্বংস হতে দেব না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট