1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বনকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ জন আহত চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ এর শুভ উদ্বোধন চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট, ৩০০ ঘনফুট বালু জব্দ চুনারুঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী ও অসহায়দের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চুনারুঘাটের সন্তান জালালাবাদ এসোসিয়েশন নির্বাচন: দপ্তর সম্পাদক পদে দোয়া ও ভোট প্রার্থী শফিকুল সজল দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মারুফ চুনারুঘাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে সেফটি ইকুইপমেন্ট বিতরণ চুনারুঘাট পৌরসভায় আইইউজিআইপি প্রকল্পের রিভিউ মিশন সফলভাবে সম্পন্ন। সাতছড়ি জাতীয় উদ্যানে তিনটি ময়না পাখি অবমুক্ত

র‍্যাব-৯ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযান: শায়েস্তাগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

নোমান মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‍্যাব-৯ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন ফার্মেসি ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে তদারকি চালায়। এ সময় একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে অপর একটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করার অভিযোগের সত্যতা মেলে।
এ সকল অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুই প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে উপস্থিত কর্মকর্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
র‍্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে জানায়, খাদ্য ও ঔষধ বিক্রিতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট