1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মাদক আইনে বাগবাড়ির আফজলের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড চুনারুঘাটে জমকালো আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চুনারুঘাটে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ নিয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’আয়োজন উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রানীগাঁও ইউনিয়ন বিএনপির পরামর্শ সভা হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত চুনারুঘাটে সার ও পেট্রোলিয়াম বিক্রিতে অনিয়ম, দুই ব্যবসায়ীকে জরিমানা চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুশ চুনারুঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

বন কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর এলাকায় বন কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুর ২টায় রতনপুর এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় সর্বস্তরের জনগণ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মিরাশী ইউনিয়নের রতনপুর এলাকার বাসিন্দা মিজানুর রহমান সোহাগের বিরুদ্ধে মাদক পাচার, বনদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এলাকাবাসীকে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ রয়েছে। বক্তারা আরও দাবি করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায়ও তিনি আসামি।
বক্তারা বলেন, গত ৫ আগস্ট নালমুখ বাজারে বন কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে এলাকায় সন্ত্রাস, মাদক ও বনজ সম্পদ লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনা শুধু ব্যক্তি বিশেষের ওপর আঘাত নয়, এটি রাষ্ট্রের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থার ওপরও চ্যালেঞ্জ। তাই হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
এ কর্মসূচির আয়োজন করে মিরাশী ইউনিয়নের বড়আন্দা ও আশপাশের এলাকার সর্বস্তরের জনগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট