1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মাদক আইনে বাগবাড়ির আফজলের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড চুনারুঘাটে জমকালো আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চুনারুঘাটে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ নিয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’আয়োজন উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রানীগাঁও ইউনিয়ন বিএনপির পরামর্শ সভা হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত চুনারুঘাটে সার ও পেট্রোলিয়াম বিক্রিতে অনিয়ম, দুই ব্যবসায়ীকে জরিমানা চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুশ চুনারুঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

চুনারুঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

মাদক, অবৈধ বালু ও গাছ পাচার প্রতিরোধে জোর দেওয়ার ঘোষণা
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ৯টায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি নুরুদ্দিন সুমন, চ্যানেল এস-এর প্রতিনিধি মো. নোমান মিয়া, নির্বাহী সদস্য শেখ হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ মো. সুমন, দপ্তর সম্পাদক তোফাজ্জল মিয়া বক্তব্য রাখেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়াহিদুল ইসলাম জিতু, মিজানুর রহমান উজ্জ্বল, মো. মাসুদ আলম, মোঃ জসিম মিয়াসহ স্থানীয় সাংবাদিকরা।
মতবিনিময়কালে নবাগত ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চুনারুঘাটে যোগদানের পর থেকেই মাদক, অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করেছেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। অপরাধ ও অনিয়মের তথ্য তুলে ধরে পুলিশকে সহযোগিতা করলে চুনারুঘাটকে আরও সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত রাখতে আমরা কার্যকর ভূমিকা রাখতে পারব।”
এ সময় সাংবাদিকরা নবাগত ওসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভায় বিশেষভাবে মাদক নির্মূল, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং গাছ পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সাংবাদিক ও পুলিশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চুনারুঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট