1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গ্রেফতার বাহুবলে ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুন্দ্রাটিকির ক্রীড়াঙ্গন পরিবার চুনারুঘাটে যানজট নিরসনে মোবাইল কোর্ট, ২৪ হাজার টাকা জরিমানা জগদীশপুর রিজার্ভ বনে সেগুন কাঠসহ ভ্যান জব্দ চুনারুঘাটে গরিব ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ চুনারুঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ চুনারুঘাটে কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের পাশে এমপি ফয়সল, বিতরণ করলেন রেইনকোট চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার চুনারুঘাট মিডিয়া অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সভাপতি নোমান মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ আলম

চুনারুঘাট বাজারে যানজট নিরসনে পৌরসভার অভিযান, অবৈধ পার্কিংয়ে সতর্কতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি:চুনারুঘাট পৌর শহরের যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে অভিযান পরিচালনা করেছে চুনারুঘাট পৌরসভা। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) পৌরসভার মান্যবর প্রশাসক জনাব গালিব চৌধুরীর নির্দেশনায় পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, টমটম, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা নির্ধারিত স্ট্যান্ডের পরিবর্তে বাজারের বিভিন্ন স্থানে যত্রতত্র পার্কিং করে রাখায় যানজটের সৃষ্টি হচ্ছে এবং পথচারীদের চলাচলে দুর্ভোগ বাড়ছে। এ সময় জনদুর্ভোগ সৃষ্টিকারী কয়েকটি টমটম ও সিএনজিকে মৌখিকভাবে সতর্ক করা হয়। পাশাপাশি অবৈধভাবে পার্কিং করা কয়েকটি টমটম ও সিএনজির চাকার হাওয়া ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, বাজারের কিছু ব্যবসায়ী দোকানের মালামাল—ড্রাম, আলুর বস্তা ও বিভিন্ন মুদিপণ্য—ড্রেনের ওপর রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বলে অভিযানকালে দেখা যায়। তাদেরও মৌখিকভাবে সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে জরিমানা করা হবে বলে জানানো হয়।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, চুনারুঘাট পৌর শহরের যানজট নিরসন, পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট