1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বপ্নের সীমানা ছাড়িয়ে চুনারুঘাটের নাজমুন্নাহার নাঈম এখন বোয়ালমারীর এসিল্যান্ড চুনারুঘাটে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা চুনারুঘাটে নজরুলের জীবন-সাহিত্য ও দর্শন নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গ্রেফতার বাহুবলে ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুন্দ্রাটিকির ক্রীড়াঙ্গন পরিবার চুনারুঘাটে যানজট নিরসনে মোবাইল কোর্ট, ২৪ হাজার টাকা জরিমানা জগদীশপুর রিজার্ভ বনে সেগুন কাঠসহ ভ্যান জব্দ চুনারুঘাটে গরিব ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ চুনারুঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ চুনারুঘাটে কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাসহ ২ জন গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৮৯ বার পড়া হয়েছে


চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি ও আওয়ামী লীগের এক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাশেদুল আলম ওরফে রাসেল মিয়া (৩০)। তিনি উপজেলার বড়াইল (চুনারুঘাট উত্তর বাজার) এলাকার হাজী আব্দুর রশিদ ওরফে রশিদ মিয়ার ছেলে। অপরজন সাথী মুক্তাদির কৃষান চৌধুরী (৫৭)। তিনি চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং বড়াইল (চুনারুঘাট নতুন বাজার) এলাকার মৃত ডা. এম এ মুতাকাব্বির চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট থানার মামলা নং-২৬, তারিখ ১৪ আগস্ট ২০২৬; সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ঈ)/১০/১২ ধারায় দায়ের করা মামলায় রাশেদুল আলম ওরফে রাসেল মিয়া এজাহারনামীয় আসামি। অপরদিকে, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাথী মুক্তাদির কৃষান চৌধুরীকে আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত ব্যক্তিদের নেতৃত্বে ১৫ আগস্ট রাতে নিষিদ্ধ কার্যক্রম সংঘটিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেফতার দুজনকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট