1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মাদক আইনে বাগবাড়ির আফজলের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড চুনারুঘাটে জমকালো আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চুনারুঘাটে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ নিয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’আয়োজন উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রানীগাঁও ইউনিয়ন বিএনপির পরামর্শ সভা হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত চুনারুঘাটে সার ও পেট্রোলিয়াম বিক্রিতে অনিয়ম, দুই ব্যবসায়ীকে জরিমানা চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুশ চুনারুঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ)।।
হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।

গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় হুইপ আলহাজ্ব জি কে গউছ বলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ছিলেন আপাদমস্তক একজন দেশপ্রেমিক, ত্যাগী ও নিবেদিতপ্রাণ বিএনপি নেতা। দলের পক্ষ থেকে তাঁর ওপর অর্পিত প্রতিটি দায়িত্ব তিনি সাহসিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিকূল ও সংকটময় সময়ে অনেকেই দল ছেড়ে চলে গেলেও গোলাম মোস্তফা রফিক কখনো দলের সঙ্গে বেঈমানি করেননি এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তাঁর আদর্শ ও রাজনৈতিক বিশ্বাসে অটল ছিলেন।
জি কে গউছ আরও বলেন, তিনি ছিলেন আমার অত্যন্ত আপনজন এবং একজন অভিভাবকের মতো। তাঁর মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়ায় হবিগঞ্জের রাজনীতি, মুক্তিযোদ্ধা সমাজ ও বিএনপি পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে।
হুইপ জি কে গউছ মহান আল­াহর কাছে মরহুমের জীবনের সকল ভালো কাজ কবুল করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করার প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক ও বেদনা সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট