1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাহুবলে ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুন্দ্রাটিকির ক্রীড়াঙ্গন পরিবার চুনারুঘাটে যানজট নিরসনে মোবাইল কোর্ট, ২৪ হাজার টাকা জরিমানা জগদীশপুর রিজার্ভ বনে সেগুন কাঠসহ ভ্যান জব্দ চুনারুঘাটে গরিব ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ চুনারুঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ চুনারুঘাটে কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের পাশে এমপি ফয়সল, বিতরণ করলেন রেইনকোট চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার চুনারুঘাট মিডিয়া অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সভাপতি নোমান মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ আলম রাজারবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

পবিত্র মিলাদুন্নবী ও কোরআন-সুন্নাহর বিরোধিতাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র জশনে জুলুশ। সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামা’আত চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে জুলুশপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নবীপ্রেমিক সুন্নি মুসল্লি এতে অংশ নেন। তাদের উপস্থিতিতে চুনারুঘাট পৌর শহর একসময় জনসমুদ্রে পরিণত হয়।
জুলুশপূর্ব সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও আগমন মানবজাতির জন্য আলোর দিশা। তাঁর আদর্শ অনুসরণ ও সুন্নাহর অনুশীলনের মধ্যেই মানবজাতির কল্যাণ ও মুক্তির পথ নিহিত রয়েছে। বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), কোরআন-সুন্নাহ, পীর-আউলিয়া ও মাজারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে এর বিরুদ্ধে সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তারা বলেন, ইসলাম শান্তি, মানবতা ও সম্প্রীতির ধর্ম। সুফিবাদী ও সুন্নি মতাদর্শের অনুসারীরা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। ইসলাম ও সুফিবাদের বিরুদ্ধে কোনো অপপ্রচার বা বিদ্বেষমূলক কর্মকাণ্ড সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে বলেও বক্তারা মন্তব্য করেন।
সমাবেশ থেকে শহীদ আবুল হোসেন আকল মিয়া হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়।
উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি ও সহসভাপতি অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং মাওলানা শেখ জামাল আহমদ ও মাওলানা আব্দুল কাশেমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জী, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রফিকুল ইসলাম জাফরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, মাওলানা মুফতি মুসলিম খান, কাজী মাওলানা আবুল খায়ের শানু, মাওলানা ফজলুল হক, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মো. ইয়াকুত মিয়া, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম তালুকদার দুলাল, সাংবাদিক এস এম সুলতান খান মেম্বার, মাওলানা আজিজুল হক সোহাগ, শফিউল আলম জুয়েল, মাওলানা মোশাহিদুল ইসলাম, মাওলানা মামুনুর রশীদ, উপজেলা যুবসেনার সভাপতি আজিজ ইকবাল, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, আল আকসার সভাপতি মো. হেলাল তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বর্ণাঢ্য জশনে জুলুশ বের করা হয়। বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণে জুলুশটি চুনারুঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
পরে মিলাদ শরীফ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও বিশ্বের শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা এবং সমগ্র দেশ ও জাতির ইহকালীন ও পরকালীন কল্যাণ কামনা করা হয়। এর মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট