1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ চুনারুঘাটে ৭৪টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় বিশৃঙ্খলার অভিযোগে যুবকের কারাদণ্ড

চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

হোসাইন মোহাম্মদ রুবেল
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

চুনারুঘাট সরকারি কলেজের সামনে কর্তপক্ষের অনুমতি ব্যতীত স্থানীয় বাণিজ্য মেলা পরিচালনা করার অপরাধে উক্ত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি আদেশ অমান্য করে বাণিজ্য মেলা পরিচালনা করার অপরাধে ০৫ জন ব্যক্তিকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও, আয়োজকদের দেয়া বিভিন্ন গেট এবং অন্যান্য দোকানের কাঠামো অপসারণ করে দিয়েছে প্রশাসন। গতকাল ১৯ অক্টোবর সোমবার দুপুর ১টা থেকে ২.৩০ ঘটিকা পর্যন্ত সহকারী কমিশনার ভূমি মোঃ তৌফিক আনোয়ার এর নেতৃত্বে থানা পুলিশ ও আনসার ভিডিপির সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। এসময় ব্রাক্ষনবাড়িয়া জেলার পূর্ববাগ গ্রামের আব্দুল মালেকের ছেলে হৃদয় মিয়া (১৯), সুনামগঞ্জ জেলার ছাতকের মিতুয়া আব্দুস সালামের ছেলে মাহবুবুর রহমান (৩৪), চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে সাজু মিয়া (২১), চুনারঘাট উপজেলার মোল্লাগাঁও গ্রামের আজিজুল মিয়ার ছেলে শরিফ আহমেদ (২২) ও হবিগঞ্জ জেলার কালিয়া ভাঙ্গা গ্রামের আকুল মিয়ার ছেলে এবাদুর রহমান (২৬) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড করেন। উল্লেখ্য, ইতোপূর্বে উক্ত মেলার সাথে সংশ্লিষ্ট সকলকে সরকারি আদেশ অমান্য করে মেলা পরিচালনা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয় এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে মর্মে জানানো হলেও মেলার কার্যক্রম অব্যাহত রাখায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সহকারী কমিশনার ভূমি মোঃ তৌফিক আনোয়ার বলেন
চুনারুঘাট উপজেলার সকলকে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো ধরনের স্থানীয় বাণিজ্য মেলা পরিচালনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট