1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ চুনারুঘাটে ৭৪টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান

পাহাড়ি জনপদের আতঙ্ক চুনারুঘাটের শীর্ষ সন্ত্রাসী খালেক আটক।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৬৪ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:পাহাড়ি জনপদের দীর্ঘদিনের আতঙ্ক হিসেবে পরিচিত চুনারুঘাট উপজেলার শীর্ষ সন্ত্রাসী খালেককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। খুন, ডাকাতি, চুরি, নারী নির্যাতন ও ধর্ষণসহ একাধিক মামলার আসামি এই খালেকের আটকের খবরে স্থানীয় জনপদে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক খালেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গুরুতর অভিযোগে মামলা চলমান রয়েছে। পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে তার সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছিল।
স্থানীয়রা জানান, খালেক ও তার সহযোগীরা পাহাড়ি জনপদে প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, ডাকাতি ও নারীদের প্রতি সহিংসতার মতো অপরাধে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তার আটকের মাধ্যমে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটককৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে এবং তার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট