1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিশেষ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু চুনারুঘাটে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্ত চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে পৃথক অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, যুবককে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, দুজনই পাইকপাড়ার বাসিন্দা চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান খাঁন, সম্পাদক নোমান মিয়া চুনারুঘাটে মসজিদের জমি কেটে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে মতবিনিময় সভা

চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলনের দায়ে সাহেব আলী (নরপতি) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে রাজারবাজার বালুমহালের আশ্রাফপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজারবাজার ব্রিজের এক কিলোমিটারের মধ্যে এবং বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে থেকে বালু উত্তোলনরত অবস্থায় সাহেব আলী, পিতা—সিরাজ আলী, সাং—উত্তর নরপতি, চুনারুঘাটকে আটক করা হয়।
আটক ব্যক্তি জানান, তিনি বালুমহালের সীমানার বাইরে থেকে বালু উত্তোলনের বিষয়টি অবগত ছিলেন না। পরে বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আটক ব্যক্তি তাৎক্ষণিকভাবে অর্থদণ্ডের টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের বালুমহালের নির্ধারিত সীমানার মধ্যে থেকে বালু উত্তোলন এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ মোঃ তৌফিক আনোয়ার , জনস্বার্থে, পরিবেশ রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট