1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মসজিদের জমি কেটে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে মতবিনিময় সভা স্বপ্নের সীমানা ছাড়িয়ে চুনারুঘাটের নাজমুন্নাহার নাঈম এখন বোয়ালমারীর এসিল্যান্ড চুনারুঘাটে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা চুনারুঘাটে নজরুলের জীবন-সাহিত্য ও দর্শন নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গ্রেফতার বাহুবলে ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুন্দ্রাটিকির ক্রীড়াঙ্গন পরিবার চুনারুঘাটে যানজট নিরসনে মোবাইল কোর্ট, ২৪ হাজার টাকা জরিমানা জগদীশপুর রিজার্ভ বনে সেগুন কাঠসহ ভ্যান জব্দ চুনারুঘাটে গরিব ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ

চুনারুঘাটে মসজিদের জমি কেটে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

প্রাণ কোম্পানির মাঠ ভরাটে ব্যবহারের দাবি, এসিল্যান্ড ঘটনাস্থলে যেতেই শ্রমিক-যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার অভিযোগ
চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর রেলওয়ে জামে মসজিদের জমি থেকে অনুমতি ছাড়া মাটি ও সিলিকা বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, উত্তোলন করা এসব মাটি ও সিলিকা বালু একটি প্রাণ কোম্পানির মাঠ ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র মসজিদের জমি থেকে মাটি ও সিলিকা বালু উত্তোলন করে অন্যত্র সরিয়ে নিচ্ছে। এতে মসজিদের জমির স্বাভাবিক পরিবেশ ও কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা।
স্থানীয়দের দাবি, উছমানপুর গ্রামের মৃত আব্দুল মনাফ মিয়ার ছেলে আজিজ মিয়া, ধলাঝাই গ্রামের মৃত আবু জমাদারের ছেলে লুৎফর রহমান জমাদারসহ কয়েকজন এ কার্যক্রমের সঙ্গে জড়িত। তবে অভিযোগের বিষয়ে লুৎফর রহমান জমাদার বলেন, “মসজিদ কর্তৃপক্ষ আমাদের কাছে মাটি বা সিলিকা বালু বিক্রি করেছে। আমরা তা কোম্পানিতে দিয়ে থাকি। এ জন্য ব্যবহৃত বেকু যন্ত্রপাতি এভাবে নষ্ট করা ঠিক হয়েছে কি না, সেটিও প্রশ্ন।”
স্থানীয়রা বিষয়টি চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়দের ভাষ্য, প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে থাকা শ্রমিকরা সরে যায় এবং মাটি ও সিলিকা বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতিও সরিয়ে নেওয়া হয়। প্রশাসনের উপস্থিতির পরপরই শ্রমিক ও যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার ঘটনায় বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম আহমেদ সুনাইয়ের ভাইসহ সংশ্লিষ্ট কয়েকজন এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি এবং প্রতিবাদকারীদের মামলা দিয়ে হয়রানির ভয় দেখানোর অভিযোগও করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের আরও অভিযোগ, প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্থলে যাওয়ার পর মসজিদের মাইকে প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন বক্তব্য প্রচার করা হয়। এতে প্রশাসনের কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলে দাবি করেছেন তারা।
এলাকাবাসীর প্রশ্ন—মসজিদের জমি থেকে মাটি ও সিলিকা বালু উত্তোলনের অনুমতি ছিল কি না, মসজিদ কর্তৃপক্ষ এসব মাটি-বালু বিক্রির আইনগত ক্ষমতা রাখে কি না, উত্তোলন করা বালু কোথায় সরবরাহ করা হচ্ছে এবং প্রাণ কোম্পানির মাঠ ভরাটে তা ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে কি না—এসব বিষয় তদন্ত করে দেখা জরুরি।
স্থানীয়রা মসজিদের জমির মালিকানা ও ব্যবহার, মাটি-বালু উত্তোলনের অনুমতি, বিক্রির বৈধতা এবং পরিবেশগত প্রভাব খতিয়ে দেখে অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন। একই সঙ্গে মসজিদের জমি ও পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট