1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ চুনারুঘাটে ৭৪টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় বিশৃঙ্খলার অভিযোগে যুবকের কারাদণ্ড

চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:নবীন-প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় সাংবাদিকতা, স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে মতবিনিময় করেন প্রেসক্লাবের সদস্যরা।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম সুলতান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নোমান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ-এর চুনারুঘাট প্রতিনিধি মো. আসাদুজ্জামান খান, সহসাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার-এর চুনারুঘাট প্রতিনিধি মো. জসিম মিয়া, নির্বাহী সদস্য ও দ্য ডেইলি অবজারভার-এর চুনারুঘাট প্রতিনিধি জিলানী আকঞ্জী, রাসেল তালুকদার, সদস্য মনির মিয়া, সোহাগ মিয়া, তানভীর তালুকদারসহ অন্যান্য সদস্যরা।
মতবিনিময়কালে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, স্থানীয় উন্নয়ন কার্যক্রম, সামাজিক সচেতনতা এবং সাধারণ মানুষের সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মূল লক্ষ্য হলো সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাধারণ মানুষের অধিকার তুলে ধরা এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখা। নবীন-প্রবীণ সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় সাংবাদিকতার মানোন্নয়ন এবং জনস্বার্থে গঠনমূলক ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত ঐক্যের মাধ্যমে চুনারুঘাট মডেল প্রেসক্লাব স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট