
চুনারুঘাট সরকারি কলেজের সামনে কর্তপক্ষের অনুমতি ব্যতীত স্থানীয় বাণিজ্য মেলা পরিচালনা করার অপরাধে উক্ত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি আদেশ অমান্য করে বাণিজ্য মেলা পরিচালনা করার অপরাধে ০৫ জন ব্যক্তিকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও, আয়োজকদের দেয়া বিভিন্ন গেট এবং অন্যান্য দোকানের কাঠামো অপসারণ করে দিয়েছে প্রশাসন। গতকাল ১৯ অক্টোবর সোমবার দুপুর ১টা থেকে ২.৩০ ঘটিকা পর্যন্ত সহকারী কমিশনার ভূমি মোঃ তৌফিক আনোয়ার এর নেতৃত্বে থানা পুলিশ ও আনসার ভিডিপির সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। এসময় ব্রাক্ষনবাড়িয়া জেলার পূর্ববাগ গ্রামের আব্দুল মালেকের ছেলে হৃদয় মিয়া (১৯), সুনামগঞ্জ জেলার ছাতকের মিতুয়া আব্দুস সালামের ছেলে মাহবুবুর রহমান (৩৪), চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে সাজু মিয়া (২১), চুনারঘাট উপজেলার মোল্লাগাঁও গ্রামের আজিজুল মিয়ার ছেলে শরিফ আহমেদ (২২) ও হবিগঞ্জ জেলার কালিয়া ভাঙ্গা গ্রামের আকুল মিয়ার ছেলে এবাদুর রহমান (২৬) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড করেন। উল্লেখ্য, ইতোপূর্বে উক্ত মেলার সাথে সংশ্লিষ্ট সকলকে সরকারি আদেশ অমান্য করে মেলা পরিচালনা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয় এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে মর্মে জানানো হলেও মেলার কার্যক্রম অব্যাহত রাখায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সহকারী কমিশনার ভূমি মোঃ তৌফিক আনোয়ার বলেন
চুনারুঘাট উপজেলার সকলকে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো ধরনের স্থানীয় বাণিজ্য মেলা পরিচালনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান।