1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রানীগাঁও বাজারে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

রানীগাঁও বাজারে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#bokehtype:0#;illum:5 scene:2 humanIn:4;

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের উদ্যোগে এক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় শুরু হওয়া
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী এবং এপিপি অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী।
সভায় বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সেলিম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও রানীগাঁও বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় এ সময় বাজার কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় মাদক, জুয়া ও দুর্নীতির মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমুক্ত সমাজ গঠনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাজারের সার্বিক পরিবেশ সুন্দর রাখা, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর আলোচনা করা হয়।
এ সময় বিশেষ অতিথি ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী সমাজ ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন,রানীগাঁও বাজারসহ আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার এবং অপরাধ প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। এ সময় সামাজিক সচেতনতা ও সকলকে ঐক্যবদ্ধভাবে মাদককে অপরাধমূলক কর্মকান্ডে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা মাদক, জুয়া ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বাজারের ব্যবসায়ীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট