1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কর্মসূচির আওতায় “কুলিয়াছড়া খাল পুনঃখনন” প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এমপি ফয়সল। বিএনপির সংরক্ষিত নারী আসনে শাম্মী আক্তারের মনোনয়নে কামাল হোসেনের অভিনন্দন চন্ডিছড়া চা বাগানে পানি সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প ক্রয়ে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান খুলনায় দায়িত্ব পালনকালে রেলওয়ে পুলিশের কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র সংস্কার ও সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন। আমি নেতা নই, আপনাদের সেবক হতে চাই”— এমপি এস এম ফয়সল। বাহুবলে যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ২ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সম্পন্ন চুনারুঘাটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: থানায় লিখিত অভিযোগ।

চুনারুঘাটে মিরাশী ইউনিয়নে পারিবারিক বিরোধে জেরে হামলা: নারীসহ আহত ৩, স্বর্ণালঙ্কার লুট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের জয়দেবপুর (শ্রীবল্লভপুর দাসবাড়ি) গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন নারীসহ তিন ব্যক্তি। আহতরা হলেন মোছাঃ লিজা আক্তার প্রকাশ সাফিয়া (৩০), তার চাচাতো ভাই মোঃ রফিক মিয়া ও চাচী মফিলা খাতুন। ঘটনাটি ঘটেছে গত ১৮ মে দুপুর ১ :৩০ সময়।
আহতরা চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত লিজা আক্তার জানান, গত ১৬ মে তার ছোট বোন আফিয়া খাতুন প্রতিবেশী আমির হোসেনের উত্যক্তের শিকার হলে তারা বিষয়টি স্থানীয় মুরুব্বীদের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করে।
তবে এতে বিবাদী পক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে। এর জেরে গত ১৮ মে দুপুর ১টা ৩০ মিনিটে রফিক মিয়া বাড়ি ফেরার পথে সাহিদ মিয়া, জালাল মিয়া, নুর হোসেন, আমির হোসেন ও আলী হোসেন দেশীয় অস্ত্র নিয়ে তাকে আক্রমণ করে। রফিককে মারধর করতে থাকায় তাকে বাচাতে লিজা ও মফিলা খাতুন এগিয়ে এলে তাদেরও আহত করে প্রতিপক্ষরা।
এসময় লিজার মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে জানান। এতে তার মাথার দুই পাশে গভীর ক্ষত সৃষ্টি হয়। অন্যদিকে, মফিলা খাতুনকে লাঠি দিয়ে পিটিয়ে হাত ও শরীরে আঘাত করা হয়। হামলার এক পর্যায়ে সাহিদ মিয়া লিজার গলার ৮ আনার স্বর্ণের চেইন (মূল্য প্রায় ৭৫ হাজার টাকা) ছিনিয়ে নেয় বলে অভিযোগ করে তারা।
ভুক্তভোগীরা জানান, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তারা ন্যায়বিচার পাবেন কি না, তা নিয়ে শঙ্কিত। ইতিমধ্যে চুনারুঘাট থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি মোঃ নুর আলম জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন মহল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত বিচার চেয়েছেন। তারা বলেন, পারিবারিক বিরোধে সহিংসতা ও নারী নির্যাতনের মতো ঘটনাগুলো রোধে কঠোর পদক্ষেপ প্রয়োজন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট