1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে উপজেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রানীগাঁও বাজারে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল

নবীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

 

নবীগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সংলগ্ন মজলিশপুর পাওয়ার প্লান্ট এলাকার সামনে ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার পিটুয়া গ্রামের ইমন আহমদ (২২), পিতা মজনু মিয়া এবং ইজাজুল ইসলাম (২৩), পিতা ছমির আলী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মজলিশপুর পাওয়ার প্লান্টে নির্মাণসামগ্রী বহনকারী একটি ড্রাম ট্রাক দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই ইমন ও ইজাজুল প্রাণ হারান। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা ঘাতক চালক এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়ী ব্যক্তিদের অবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট