1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

চুনারুঘাটে খেলাফত মজলিসের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খেলাফত মজলিসের উদ্যোগে এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় পৌরশহরের দিদার ম্যানশনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন , “দেশের বর্তমান অবস্থা খুবই নাজুক। সর্বত্র অস্থিরতা ও দুর্নীতি ছড়িয়ে পড়েছে। ২৪শের স্বাধীনতার পরও দেশে কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন আসেনি। আমরা ছাত্রসমাজসহ যারা আন্দোলনে অংশ নিয়েছিলাম, তারা দেশের একটি কল্যাণকর পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সে স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলছি—দ্রুত নির্বাচন দিন, ফেব্রুয়ারির মধ্যেই সসম্মানে সরে দাঁড়ান। অন্যথায় জনগণ কঠোর আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করে নেবে। অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলা খেলাত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় শ্রমিক মজলিসের সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম বলেন, “দুর্নীতি শুধু হাত বদলেছে; এখনো সব দপ্তরে নীরব দুর্নীতি চলছে। বিগত ১৭ বছরে খাই-খাই রাজনীতির কারণে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। অবৈধ সরকারের অধীনে অবৈধ নির্বাচন হয়েছে; এখন বৈধতা পাওয়ার কোনো সুযোগ নেই। খেলাফত মজলিসের চুনারুঘাট উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক এর পরিচালনায় বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি প্রভাষক ফিরুজুল ইসলাম চৌধুরী, সেক্রেটারি অ্যাডভোকেট সারওয়ার রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম জাকি, জেলা ছাত্র মজলিসের সভাপতি সাইফুল ইসলাম, সৌদি আরব মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি হাফিজ মাওলানা মনসুর আহমদ, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী প্রমুখ। সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে সংগঠিত হওয়ার আহ্বান জানান। পরে দেশের শান্তি কানায় মোনাজাত করেন কালিসিরি গ্রামের শেখ সাহেব হুজুর আব্দুল মজিদ ভূইয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট