1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত

চুনারুঘাটের তহশিলদার মইনুল ইসলাম সোহেল সততার সাথে কাজ করছেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৩৯৩ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার বিশগাও তহশিল অফিসের তহশিলদার মইনুল ইসলাম সোহেল সততা ও দক্ষতার সাথে কাজ করছেন। তিনি দীর্ঘদিন ধরে ঐ অফিসের সেবাপ্রার্থীদের কার্যক্রম করছেন।গত গত বৃহস্পতিবার হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকর, দৈনিক আজকের হবিগঞ্জ ও দৈনিক হবিগঞ্জের বাণী পত্রিকায় মইনুল ইসলাম সোহেল এর বিরুদ্ধে ভিন্ন শিরোনামে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়।সংবাদে যাদের নাম পরিচয় দিয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে দাবী করে সংবাদ প্রকাশ করা হয়।অভিযোগকারীদের নজরে আসলে তারা বলেন আমরা তহশিলদারের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে কোন অভিযোগ করিনি।চুনারুঘাট উপজেলার মহদির কোনা গ্রামের মৃত আঃ শহিদ এর ছেলে মোঃ রোয়েল মিয়া জানান গত ২৮মে তারিখে মাননীয় জেলা প্রশাসক হবিগঞ্জ বরাবরে দাখিল কৃত অভিযোগ সম্পর্কে আমি কিছুই জানিনা,এমন কি আবেদন এ সাক্ষরকৃত আমার সহোদর ভাই জুয়েল মিয়া দীর্ঘদিন যাবত প্রবাসে অবস্থান করছে।প্রবাসে থাকাবস্হায় কি করে আবেদন এ সাক্ষর প্রদান করেন, এতে প্রতীয়মান হয় যে কারো ব্যাক্তি স্বার্থে এই আবেদন করেন এবং ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মইনুল ইসলাম সোহেলের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। উল্লেখিত নাম জারি আবেদন নং ৩৩৪৭২৩৭ এর আবেদন কারী আমি ও আমার সহোদর ভাই জুয়েল মিয়া। এই নামজারীর জন্য আমি বা আমার ভাই জুয়েল মিয়া তহশিলদার মইনুল ইসলাম সোহেল কে কোন প্রকার টাকা পয়সা দেই নি বা তিনি দাবী ও করেন নি।অপর অভিযোগ কারী উপজেলার আমুরোড বাজারের ব্যবসায়ী সোহেল মিয়া বলেন আমি জেলা প্রশাসক বরাবরে কোন অভিযোগ দেই নি।অভিযোগকারী চুনারুঘাট উপজেলা গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ তালুকদার বলেন আমার নাম ঠিকানা দিয়ে যারা অভিযোগ করেছে আমি তাদের শাস্তি ও বিচার চাই। অভিযোগ কারী উপজেলার বনগাও গ্রামের হাজী মোঃ আজগর আলী মাষ্টার বলেন উল্লেখিত ভূয়া আবেদন এ সাক্ষর করি নাই। ভূয়া আবেদন কারীর শাস্তি চাই। অভিযোগ কারী ২নং আহমদাবাদ ইউনিয়ন বি,এন,পির শামীম আজাদ বলেন উল্লেখিত আবেদন এ আমি সাক্ষর করি নাই। তহশিলদার এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়,অভিযোগটিতে আমাকে অভিযোগকারী হিসেবে আমার নাম উল্লেখ করা হয় অথচ আমি অভিযোগ সম্পর্কে কিছুই জানি না। অভিযোগ টি শতভাগ ভূয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট