1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে উপজেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রানীগাঁও বাজারে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল

চা শ্রমিকদের হাতে নিহত হলেন সিএনজি চালক মর্তুজ আলী।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৮৪২ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটে নিরিহ সিএনজি চালক মর্তুজ আলী (৫০) কে পিটিয়ে হত্যা করে একদল উশৃঙ্খল চা শ্রমিক।নিহত সিএনজি চালক মর্তুজ আলী উপজেলার নোয়ানী গ্রামের রজব আলীর পুত্র।

(৪ জুন বুধবার)রাত প্রায় ১০ টায় চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে ঘটনাটি ঘটে।

জানাযায়,গতকাল চুনারুঘাট পৌর শহরের চানপুর চা বাগানের কয়েকজন শ্রমিকের সাথে নিহত মর্তুজ আলীর কথা কাটাকাটি হয়।এই ঘটনাটি বাগানের শ্রমিকরা তাদের নেতাদের কাছে প্রকাশ করেন এবং সিএনজি চালক মর্তুজ আলী তাদের বাগানে আসলে তাকে, উপযুক্ত শিক্ষা দেয়ার সিদ্ধান্ত নেন।এরই প্রেক্ষিতে আজ রাতে মর্তুজ আলী সিএনজি নিয়ে চানপুর বাজারে আসলে শ্রমিকরা তাকে এলোপাতাড়ি মারতে থাকে। এতে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।পুলিশ লাশ উদ্ধার করে চুনারঘাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের এএসপি সালিমুল হক বলেন,ঘটনাটি খুবই দুঃখজন।ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু দুঃখ প্রকাশ করে বলেন,চা শ্রমিকদ্বারা এ ধরনের নৃশংস ঘটনা কখনো আশা করিনি।ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করার দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট