1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চুনারুঘাটে শালীস বৈঠকে হামলা চালিয়ে মা ও ছেলে কে আহত করেছে আদমপাচার কারী কাউছার ও তার দলবল।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১০৮১ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি :চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমানের অফিসে পৃর্ব রানীগাও গ্রামের আদম পাচারকারী কাউসার ও তার দলবলের হামলায় আহত হয়েছেন আঙ্গুরা খাতুন( ৫০) তার ছেলে আফরোজ আলী (১৪)।
অভিযোগ সূত্রে জানা যায়, এক বছর পূর্বে আঙ্গুরা খাতুনের ছেলে আরব আলী কে সৌদি আরবে নিয়ে তার আকামা সহ মালিকানা কাজ বুঝিয়ে দিবে বলে তাদের কাছ থেকে ৪,১৫,০০০/-টাকা নেয়।
পরবর্তীতে আরব আলী কে বিদেশ নিলে ও তাকে কোন কাজ না বিভিন্ন তালবাহানা করতে আদম ব্যাপারী কাউছার।
এ নিয়ে এলাকার স্হানীয় মুরব্বিদের বিষয়টি জানালে তারা ও কাউছার ও তার পরিবারের লোক জনের এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করে বিষয় টি সমাধানের চেষ্টা করেন।
সাম্প্রতিক সময়ে কাউছার দেশে আসলে এ বিষয়ে গত রবিবার সন্ধায় রানীগাও বাজারে সাবেক চেয়ারম্যান শফিকুর রহমানের অফিসে শালীস বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কাউছার বিবাদীর উপর হামলা চালানোর চেষ্টা করলে মুরব্বিরা কাউছার ও তার দলবলদের শালিস বৈঠক থেকে বের করে দেন।
এর কিছুক্ষণ পর আদম ব্যাপারী ১। কাউছার( ৩৫) পিতা মৃত সুরুজ আলী ২।বশির মিয়া (৩৪) পিতা ছায়েদ আলী ৩।কালাম মিয়া (৪০)পিতা মাউদ হোসেন সহ তার দলবল বিবাদীদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের কে গুরুতর আহত করে।
এ বিষয়ে আঙ্গুরা খাতুনের মেয়ে সুজিনা আক্তার বাদী হয়ে রবিবার রাতে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উল্লেখ আদম ব্যাপারী কাউছার এলাকার অসংখ্য যুবককে এভাবে প্রতারণা করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
কেউ কেউ এ বিষয়ে মুখ খুললে ও অনেকে তার বয়ে এলাকায় মুখ খুলছেন না।
একটি ভিডিওতে দেখা যায়, প্রতারক কাউছারের মা বাবুল বেগম মামলার বাদীর পরিবার কাছ থেকে রানীগাও বাজারের সরকার ফ্যাশনে বসে টাকার গুনে নিচ্ছেন। স্হানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে মা ছেলে মিলে সাধারণ মানুষের সাথে বিদেশের কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। কিছু প্রভাবশালীদের সহযোগিতায়।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মোঃ নুর আলম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট