1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জের ৪ চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি বকেয়া বেতন-রেশনসহ ৭ দফা দাবিতে শ্রমিকদের আন্দোলন গণঅধিকার পরিষদ চুনারুঘাট উপজেলা শাখার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন হাফিজ তালুকদার চুনারুঘাটে সড়ক রক্ষা ও সংস্কারের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি চুনারুঘাটে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করলেন এমপি ফয়সল। মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার লুণ্ঠিত স্বর্ণের চেইন স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটে ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক অবৈধ বালুঘাট থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে অনুদান বিতরণ। চুনারুঘাটে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ

চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধে পিতা নিখোঁজ: বাবা কে জীবিত পেতে মেয়ের সংবাদ সম্মেলন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলোনিয়া গ্রামে পূর্ব শত্রুতা ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মন্নান চৌধুরী (৫০) নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর মেয়ে শাহিনা ইয়াছমিন চৌধুরী চুনারুঘাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। বুধবার (২৫ জুন) বিকেলে চুনারুঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবারের সদস্যরা পিতার জীবিত উদ্ধারের দাবিতে মানবিক আবেদন জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজের মেয়ে শাহিনা ইয়াছমিন চৌধুরী সহ পরিবারের অন্যান্য সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহিনা জানান, গত ১৩ জুন রাত ৮টা ৩০ মিনিটের দিকে সুবেল চৌধুরী, শাকিল চৌধুরী, জিতু চৌধুরী, রাসেল চৌধুরী, রুবেল চৌধুরী, শাহিদ চৌধুরী, দুলাল চৌধুরী, ওস্তার চৌধুরী, সাজিব চৌধুরী ও রায়েদ চৌধুরী নামের প্রতিপক্ষের একদল লোক তাদের বাড়িতে ঢুকে তাঁর বাবাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যরা বাধা দিতে চাইলে তারা হুমকি ও ভয়ভীতি দেখায়। তিনি বলেন, “আমরা মামলা করেও এখন পর্যন্ত বাবার কোনো খোঁজ পাচ্ছি না। পুলিশ কোনো অগ্রগতি জানায়নি। এখন প্রতিপক্ষরা আমাদের হুমকি দিচ্ছে মামলা তুলে নিতে। বাবার জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত।

শাহিনা আরও বলেন, “আমরা দেশের আইন ও প্রশাসনের প্রতি আস্থা রাখতে চাই। প্রশাসনের কাছে আমার অনুরোধ আমার বাবাকে দ্রুত উদ্ধার করুন এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মৃদুল বলেন, এঘটনায় দুজন গ্রেপ্তার ও এবিষয়ে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট