1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

বিএনপির ৩১ দফা’ বাস্তবায়নে হবিগঞ্জে যুবদলের র‌্যালি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৭৭৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক  ॥ গতকাল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’ শীর্ষক শ্লোগান নিয়ে গতকাল শনিবার দুপুর ১টায় হবিগঞ্জ শহরের নিমতলা থেকে যুবদলের একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলার ৯টি উপজেলার যুবদলের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‌্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, মোস্তাক আহমেদ, সালাউদ্দিন টিটু, আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক চৌধুরী, দক্ষিণ বানিয়াচং যুবদলের আহ্বায়ক নুরুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, তারুণ্যের অহংকার ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১-দফা বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করতে হবে। তাই আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি তারা আহ্বান জানান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট