1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

চুনারুঘাটে  হুসাইন মোল্লার বিরুদ্ধে সৌদি আরবে এক শ্রমিক কে পাঠিয়ে কাজ না দিয়ে নির্যাতন করার অভিযোগ। 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৭৪৪ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি :চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালীশিরী গ্রামের ড্রাইভার সুজন মিয়া কে সৌদি আরবে ড্রাইভিং ভিসার কাজ দিবে বলে সে দে-শে পাঠিয়ে প্রতারণা ও নির্যাতন করার অভিযোগ উঠেছে মাহি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী হুসাইন মোল্লার বিরুদ্ধে।

এ বিষয়ে ড্রাইভার সুজন মিয়ার স্ত্রী বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস পূর্বে উপজেলার আহাম্মদবাদ ইউনিয়নের কালীশিরী গ্রামের ড্রাইভার সুজন মিয়ার কাছ থেকে সৌদি আরবে ড্রাইভিং ভিসায় কাজ দিবে বলে ৪.২০০০০ টাকা নেয় মাহি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হুসাইন আহমেদ মোল্লা।

কিন্তু সুজন মিয়া কে সৌদি আরবে পাঠানোর পর সে দেশের দালালরা সুজন মিয়া কে একটি রুমে তালাবদ্ধ করে রাখে এবং তার উপর বিভিন্ন ভাবে নির্যাতন চালায়।

এ ঘটনায় সুজন মিয়ার স্ত্রী মোছাঃ শোভেনা আক্তার হুসাইন আহমেদ মোল্লার কাছে তার স্বামীর নির্যাতন ও অত্যাচারের কথা বললে উল্টো হুসাইন আহমেদ মোল্লা তাকে গালী গালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকি দমকি প্রদান করে।

শুধু তাই নয় বেশি কথা বললে তার স্বামীর পরিণতি আর ও খারাপ হবে বলে হুমকি প্রদান করে হুসাইন আহমেদ মোল্লা।

মামলার বাদী মোছাঃ শোভেনা আক্তার আরও জানান,তার তিনটি বাচ্চা নিয়ে বর্তমানে একেবারে অসহায় অবস্থায় রয়েছেন।

তার স্বামীর এমন নির্যাতন ও কষ্টের কথা তিনি এলাকার ময় মুরুব্বি ও চেয়ারম্যান মেম্বারদের কে জানালে দালাল হুসাইন আহমেদ ক্ষিপ্ত হয়ে আমার স্বামীকে সৌদি আরবে তার লোকদের মাধ্যমে আরো ও বেশি নির্যাতন চালায়।
এ বিষয়ে মাহি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী হুসাইন মোল্লার কাছে জানতে চাইলে, তিনি উত্তেজিত কন্ঠে বলেন নিউজ করে যা করার তা করে ফেলেন।আমার এ বিষয়ে কোন বক্তব্য নাই।
এ বিষয়ে চুনারুঘাট থানার এস আই মৃদল জানান, অভিযোগ পেয়েছি অভিযোগের তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট