1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে উপজেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রানীগাঁও বাজারে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল

চুনারুঘাটে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৮১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (০৯ জুলাই ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত জেলা কার্যালয়, হবিগঞ্জ-এর উপ-পরিদর্শক মীরারানী দেবীর নেতৃত্বে পরিচালিত একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করে উবাহাটা গ্রাম এলাকা থেকে মোঃ আলমগীর হোসাইন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তিনি শিমুলতলা গ্রামের বাসিন্দা ও উবাহাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ ইদ্রিস দালালের পুত্র।

অভিযানকালে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারের পর তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসির এমন কার্যক্রমে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছে এবং মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট