1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

১৩ তারিখের সমাবেশকে সফল করতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের আজমিরীগঞ্জ উপজেলা শাখার প্রস্তুতি সভা সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৮৭৩ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি :এমপিওভূক্ত শিক্ষা জাতীয় করনের দাবিতে ”এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করন প্রত্যাশি জোট”আগামী ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে এক মহাসমাবেশের ডাক দিয়েছে।উক্ত সমাবেশকে সফল করতে বাংলাদেশের সকল জেলা এবং উপজেলায় প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২ আগস্ট হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে।সভায় সভাপতিত্ব করেন মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম আজমিরীগঞ্জ উপজেলা শাখার সভাপতি তপন কুমার তালুকদার এবং সঞ্চালনা করেন পশ্চিম ভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও আজমিরীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাইদুল ইসলাম খান।

উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃকেফায়েত উল্লা, যুগ্ম-মহাসচিব মোঃলুৎফর রহমান, যুগ্ম-মহাসচিব মোঃআব্দুল মান্নান ভূইয়া যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোঃসাজন মিয়া,আজমিরীগঞ্জ উপজেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃআনোয়ার হুসেন,সাংগঠনিক সম্পাদক মোঃরফিকুল ইসলাম,অর্থ সম্পাদক ফারুক আহমেদ,প্রচার সম্পাদক মোঃমাসুদ রানা,মোঃআসাদুল হক খান এবং মোঃআব্দুল হামিদ

সভায় বক্তরা বলেন এমপিওভুক্ত শিক্ষায় শিক্ষক-কর্মচারিগণের দীর্ঘদিন ধরে ২৫% উৎসবভাতা , ১০০০ টাকা বাড়ি ভাড়া , ৫০০ টাকা চিকিৎসা ভাতা , কমিটি দ্বারা নির্যাতন, বদলী ব্যবস্থা না থাকা , শিক্ষক স্বল্পতাসহ বিভিন্ন বৈষম্য বিরাজমান।গত ঈদুল আজহা থেকে উৎসব ভাতা ২৫%থেকে ৫০% হলেও অন্যান্য বৈষম্য এখনো বিরাজমান। তাছাড়া সরকারের বিভিন্ন বৈষম্যমূলক নীতিমালার বেড়াজালে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা দিন দিন দুসাধ্য হয়ে পড়ছে । তরুণ মেধাবীরা স্বল্প বেতনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিতে আগ্রহ হারিয়ে ফেলায় শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। অনেক প্রতিষ্ঠান অর্থাভাবে খন্ডকালীন শিক্ষক দ্বারাও পাঠদান করাতে পারছে না এতে করে শিক্ষার্থীরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উচ্চ বেতনে পড়ালেখা করলেও শহরে সরকারি প্রতিষ্ঠানে স্বল্প বেতনে পড়া লেখা করানো হয় । এটা গ্রামের প্রান্তিক মানুষের প্রতি বৈষম্যই নয় বরং অবিচার। ছাত্র জনতার বৈষম্য বিরুধী সরকারে থাকতে ছাত্ররা কেন বৈষম্যে থাকবে।

সভায় ১৩ তারিখের সমাবেশেকে সফল করতে আজমিরীগঞ্জ উপজেলার প্রত্যেক স্কুল থেকে কমপক্ষে ৪ জন করে শিক্ষক জাতীয় প্রেসক্লাবে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট