1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে উপজেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রানীগাঁও বাজারে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল

দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তা মেজর মিসবাহ জাভেদ ও তার পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মিসবাহ জাভেদ আজ একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। চট্টগ্রাম থেকে পরিবারসহ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে আসার সময় বিকাল ৪টার দিকে কুমিল্লা ক্যান্টনমেন্টের নিকটস্থ মিয়ামি রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মেজর মিসবাহ জাভেদের প্রাইভেট গাড়িটি দুর্ঘটনার শিকার হলে তার স্ত্রী মারাত্মকভাবে আহত হন, বিশেষ করে চোখে গুরুতর আঘাত পান। মেজর মিসবাহ নিজেও আঘাতপ্রাপ্ত হন এবং তাদের সঙ্গে থাকা গৃহপরিচারিকাও আহত হন। দুর্ঘটনার পর তাদের তাৎক্ষণিকভাবে কুমিল্লা সিএমএইচ (সামরিক হাসপাতাল)-এ ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা সিএমএইচে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তাদের আত্মীয়-স্বজন ও পরিচিত মহল। মেজর মিসবাহ ও তার পরিবারের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়ার আহ্বান জানানো হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট