1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে উপজেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রানীগাঁও বাজারে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল

১৩ আগস্টের মহাসমাবেশ সফল করতে নবীগঞ্জে প্রস্তুতি সভা সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১০১২ বার পড়া হয়েছে

 

নবীগঞ্জ (হবিগঞ্জ), ৪ আগস্ট:”এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশি জোট” ঘোষিত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের মহাসমাবেশ সফল করতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ নহরপুর দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মোঃ জামাল আহমেদ এবং সঞ্চালনা করেন সৈয়দপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আলী আক্কাস মোল্লা।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল আফজাল হোসেন তালুকদার। আরও উপস্থিত ছিলেন সুপার শামসুল হক, ভারপ্রাপ্ত সুপার হোসাইন আহমেদ, ইবতেদায়ি প্রধান মাওলানা ইব্রাহীম আলী প্রমুখ।

বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য দাবিসমূহ থেকে বঞ্চিত। উৎসব ভাতা ২৫% থেকে ৫০% হলেও এখনো বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, বদলির সুযোগসহ নানাবিধ সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত। এছাড়া শিক্ষক স্বল্পতা ও পর্যাপ্ত অর্থের অভাবে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা আরও বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বৈষম্যমূলক ব্যবস্থাপনা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চরম অবিচার। এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উচ্চ বেতন দিয়ে পড়লেও শহরের সরকারি স্কুলগুলোতে নামমাত্র বেতনে মানসম্পন্ন শিক্ষা পাচ্ছে।

সভায় সিদ্ধান্ত হয়, ১৩ আগস্টের সমাবেশ সফল করতে নবীগঞ্জ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৪ জন করে মোট ১৫০ জন শিক্ষক ঢাকায় জাতীয় প্রেসক্লাবের মহাসমাবেশে অংশগ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট