1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কর্মসূচির আওতায় “কুলিয়াছড়া খাল পুনঃখনন” প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এমপি ফয়সল। বিএনপির সংরক্ষিত নারী আসনে শাম্মী আক্তারের মনোনয়নে কামাল হোসেনের অভিনন্দন চন্ডিছড়া চা বাগানে পানি সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প ক্রয়ে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান খুলনায় দায়িত্ব পালনকালে রেলওয়ে পুলিশের কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র সংস্কার ও সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন। আমি নেতা নই, আপনাদের সেবক হতে চাই”— এমপি এস এম ফয়সল। বাহুবলে যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ২ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সম্পন্ন চুনারুঘাটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: থানায় লিখিত অভিযোগ।

মাদকসহ ১০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করল ৫৫ বিজিবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

 

জামাল হোসেন লিটন , চুনারুঘাট হবিগঞ্জ থেকে :
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে অভিযান অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে হবিগঞ্জের ৫৫ বিজিবি ব্যাটালিয়নের টহল দল গত ৪৮ ঘণ্টায় পৃথক ১১টি বিশেষ অভিযানে প্রায় ১০ লাখ ১৩ হাজার ২০০ টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও রাজেন্দ্রপুর বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ ও ২৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ১৪ হাজার টাকা।

অপরদিকে, চুনারুঘাট উপজেলার দুধপাতিল ও গুইবিল বিওপির টহল দল পৃথক অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ, গরু ও ৬০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করে। এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা।

এছাড়া, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দল অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় মদ, ৭৪ কেজি ফুসকা, ৩৯০ কেজি বাসমতি চাল, ৯৯০ প্যাকেট মশার কয়েল ও একটি বাইসাইকেল জব্দ করে, যার মূল্য প্রায় ৩ লাখ ৪৯ হাজার ৪০০ টাকা।

সাফল্যপূর্ণ এই অভিযানের বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন—

> “বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমাদের মূল লক্ষ্য সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা। বিজিবি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিয়মিতভাবে সাহসিকতার সঙ্গে অভিযান পরিচালনা করে যাচ্ছে, যা যুব সমাজকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে।”

 

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় বিজিবির নিয়মিত অভিযানের ফলে চোরাচালান ও মাদক ব্যবসার লাগাম টানতে পারছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট