1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে দুই প্রতিষ্ঠানকে জরিমানা চুনারুঘাটে বন্যাকবলিত কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির শুভ উদ্বোধন চুনারুঘাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে যৌথ অভিযানে ১১টি ডাকাতির গরু উদ্ধার, দুই নারী আটক; প্রধান অভিযুক্ত রিংকু রায় পলাতক। কক্সবাজারে বনকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ জন আহত চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ এর শুভ উদ্বোধন চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট, ৩০০ ঘনফুট বালু জব্দ চুনারুঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী ও অসহায়দের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চুনারুঘাটের সন্তান জালালাবাদ এসোসিয়েশন নির্বাচন: দপ্তর সম্পাদক পদে দোয়া ও ভোট প্রার্থী শফিকুল সজল

চুনারুঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে অভিজ্ঞতা সনদ ও চেক বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৭৩২ বার পড়া হয়েছে

 

মোঃ মিজানুর রহমান হবিগঞ্জ -চুনারুঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে অভিজ্ঞতা সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
এ বছরের প্রতিপাদ্য ছিল “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি”। দিবসটি উদযাপন উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদ ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১২ আগস্ট (মঙ্গলবার) উপজেলা পরিষদ সভাকক্ষে চুনারুঘাট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা আলাউল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নূর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সহ সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক তোফাজ্জল মিয়া,যুব উন্নয়ন অফিস সহকারী আজগর আলী, আতাউল হক ইমরা,আহমদ আলম রিপন সহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলা যুব উন্নয়নের আওতায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জন নারী ও পুরুষের মাঝে চেক ও সনদ প্রদান করা হয়। থানা অফিসার ইনচার্জ মোঃ নূর আলম বলেন, “সনদ হচ্ছে কালিতে লেখা একটি কাগজ মাত্র। এর আসল মূল্য তখনই পাওয়া যায়, যখন একজন মানুষ তার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের ভাগ্য পরিবর্তন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।”
ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, “প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা চাইলে সরকারের পক্ষ থেকে উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে। উপজেলা প্রশাসন তাদের সর্বাত্মক সহযোগিতা করবে। কেউ যদি মৎস্য চাষ করতে চান, ইজারার জন্য জলমহাল রয়েছে যা তারা কাজে লাগাতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট