1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে উপজেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রানীগাঁও বাজারে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল

চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম তালুকদারের নিজস্ব রাস্তায় গেইট নিয়ে অপপ্রচারের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম তালুকদারের নিজস্ব জমিতে নির্মিত রাস্তা ও গেইট নিয়ে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম তালুকদার জানান, প্রায় ২৫ বছর আগে তিনি ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে নিজস্ব অর্থায়নে রাস্তাটি নির্মাণ করেন। শুরু থেকেই ওই রাস্তা স্থানীয় জনগণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এলাকাবাসী ও সাধারণ মানুষ অবাধে চলাচল করলেও কখনোই তাদের বাধা দেওয়া হয়নি। নিজের জমি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির পরও এলাকার মানুষের সুবিধার্থে রাস্তা উন্মুক্ত রাখেন তিনি।

তিনি আরও জানান, তার বাড়ির গেইটটি ২০০১ সালে নিজস্ব ভূমির উপর নির্মাণ করা হয়। জমির কাগজপত্র অনুযায়ী— দলিল নং ২৪৮৪, ২৪৮৫ (তারিখ ২৮/০৫/১৯৮২) মালিক শাহানা ইসলাম তালুকদার, এবং দলিল নং ১৬৩৬, ১৬৩৩ দাগ নং ৮৩, ২৩৬, ২৩৭ ক্রয় করে তিনি মালিক হন। এরপরই তিনি জমির উপর রাস্তা নির্মাণ করেন।

বীর মুক্তিযোদ্ধা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“প্রায় দুই যুগ পর এসে একটি কুচক্রিমহল ষড়যন্ত্র করে এই রাস্তা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা আমার জন্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে অত্যন্ত লজ্জাজনক।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন এবং ন্যায়বিচারের প্রত্যাশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট