1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬৫০ বার পড়া হয়েছে

 

চুনারুঘাটে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা, দুই নারী আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের পূর্ব সুন্দরপুর গ্রামে রিমা আক্তার (২৪) নামের এক গৃহবধূকে হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। নিহতের স্বামী মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ অভিযোগ করেছে নিহতের স্বজনরা।

রবিবার (১৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই জিকরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। তবে এর আগেই নিহতের স্বামী মুজিবুর রহমান, শ্বশুর রজব আলী, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ভাবি রুজিনা বেগমসহ দুই নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পারিবারিক দ্বন্দ্ব ও পরকীয়ার সূত্র

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন মুজিবুর রহমান। দেশে ফেরার পর থেকেই স্ত্রী রিমার সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। শনিবার রাতে মুজিবুরের পরকীয়া প্রসঙ্গে গ্রামে একটি সালিশ বৈঠক বসে। সেখানে বিষয়টি প্রকাশ্যে আসায় তিনি অপমানিত বোধ করেন।

নিহতের চাচা কাউছার মিয়া অভিযোগ করে বলেন— “আমার ভাতিজিকে পরিকল্পিতভাবে হত্যা করে নাটক সাজাতে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এ হত্যার সুষ্ঠু বিচার চাই।”

নিহতের মা সুফিয়া বেগমও অভিযোগ করে বলেন— “মুজিবুরের পরকীয়া সম্পর্ক ছিল তার ভাবি রুজিনার সঙ্গে। এ নিয়ে দীর্ঘদিন ধরে রিমা নির্যাতনের শিকার হয়। অবশেষে তাকে মেরে ফেলা হয়েছে।”

বিয়ের তিন বছরেই মৃত্যু

তিন বছর আগে খাজিরখিল গ্রামের মুদিমাল ব্যবসায়ী মহিবুর রহমানের মেয়ে রিমার বিয়ে হয় মুজিবুর রহমানের সঙ্গে। ৪ লাখ টাকা কাবিনে এ বিয়ে সম্পন্ন হয়। তাদের সংসারে রয়েছে দুই কন্যাশিশু— সায়মা (২) ও সাবিহা (২)।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকায় উত্তেজনা

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। নিহত রিমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ নিহতের বাড়িতে ভিড় জমায়। তারা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট