1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

চুনারুঘাটে ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আমিন, জসিম ও ডেভিল সিরাজের বিরুদ্ধে মামলা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪২১ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের সোনাজোরা মৌজায় জোরপূর্বক জমি দখল, নারীকে শ্লীলতাহানি ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বিএনপি নেতা নুরুল আমিন, জসিম মিয়া ও রানীগাও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বর্তমান ওয়ার্ড আওয়ামী লীগের  সভাপতি  সিরাজসহ ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুই নারীসহ কয়েকজন। এ নিয়ে মোঃ আরজু মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৮৩/৩৫৪/৩৪ ধারায় রুজু করা হয়। অভিযোগপত্র আদালতে দাখিল হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-২), হবিগঞ্জ নালিশা দরখাস্ত ও ২০০ ধারার জবানবন্দি গ্রহণ করেন এবং পুলিশকে তদন্তের নির্দেশ দেন। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বাদীর অভিযোগ অনুযায়ী, গত ২০ আগস্ট দুপুর ১২টার দিকে অভিযুক্তরা তার দখলীয় জমি দখলের চেষ্টা চালায়। এসময় নুরুল আমিনের নির্দেশে সবুজ মিয়া রামদা দিয়ে আছমা আক্তারের মাথায় কুপ মারে, এতে তিনি গুরুতর আহত হন এবং মাথায় ৯-১০টি সেলাই লাগে। একই সময়ে আসামি সিরাজ আলী লোহার রড দিয়ে আঘাত করলে আহত হন আরও একজন। অন্যদিকে জসিম উদ্দিন গামছা দিয়ে গলা চেপে শ্বাসরোধের চেষ্টা চালায় এবং শাহ আলম ও স্মৃতি আক্তার কাঠের রুইল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।

অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে নুরুল আমিন ও সবুজ মিয়া আছমা আক্তারের পোশাক ছিঁড়ে শ্লীলতাহানি করে। এসময় স্মৃতি আক্তার তার গলা থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের সোনার চেইন ও ৩৫ হাজার টাকা মূল্যের কানের দুল ছিনিয়ে নেয়। শোরগোল শুনে প্রতিবেশী রাশিদা বেগম এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তারা ২০ থেকে ২৩ আগস্ট পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নুরুল আমিন এলাকায় প্রভাব খাটিয়ে মাসোহারা আদায় করে আসছেন। তার ছোট ভাই নজরুল ইসলামের মাধ্যমে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগও রয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া এক অডিওতে তাকে প্রবাসীর কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা চাইতে শোনা যায়। একই সঙ্গে বিভিন্ন সম্মানিত ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে শোনা যায় তাকে। এছাড়া তিনি আওয়ামী লীগ নেতা ও বহুল আলোচিত অপকর্মের হোতা মিজান মেম্বারকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।

রানীগাঁও ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা মিজানুর রহমান লাল মেম্বার এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা দুঃসময়ে দলের জন্য জেল খেটেছি। আজ কিছু সুবিধাবাদী হাইব্রিড নেতা ব্যক্তিস্বার্থে দলের সুনাম নষ্ট করছে। তারা দলকে বিক্রি করে আর্থিক সুবিধা নিচ্ছে, যা আমাদের জন্য লজ্জার।” তিনি আরও বলেন, ইউনিয়ন বিএনপির শেষ কাউন্সিল হয়েছে প্রায় ৮-৯ বছর আগে। এরপর থেকে জোড়া-তালি দিয়ে চলা কমিটির সুযোগ নিয়ে এসব নেতারা পদবী ব্যবহার করছে। তিনি দলের হাইকমান্ডের কাছে এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট