1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টিতে মাধবপুরে জলাবদ্ধতা দ্রুত ব্যবস্থা নিয়ে জনভোগান্তি কমালেন এমপি সৈয়দ ফয়সল। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কর্মসূচির আওতায় “কুলিয়াছড়া খাল পুনঃখনন” প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এমপি ফয়সল। বিএনপির সংরক্ষিত নারী আসনে শাম্মী আক্তারের মনোনয়নে কামাল হোসেনের অভিনন্দন চন্ডিছড়া চা বাগানে পানি সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প ক্রয়ে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান খুলনায় দায়িত্ব পালনকালে রেলওয়ে পুলিশের কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র সংস্কার ও সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন। আমি নেতা নই, আপনাদের সেবক হতে চাই”— এমপি এস এম ফয়সল। বাহুবলে যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ২ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সম্পন্ন

চুনারুঘাট সীমান্তে ৬ বাংলাদেশি আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে

মানবপাচার চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেংগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ছয় বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৫৫ বিজিবির কালেঙ্গা বিওপির টহলদল স্থানীয়দের সহায়তায় জাম্বুরাছড়া এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন—শান্ত সরকার (২০), নিরেশ সরকার (৩৫), জগদীশ সরকার (২৭), মিন্টু সরকার (২৫), রনি চৌধুরী (২৮) ও সুধাংশ সরকার (২২)। তাদের বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার বোয়াইল গ্রামে।

জিজ্ঞাসাবাদে তারা জানান, শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া এলাকার মানবপাচারকারী চক্রের সদস্য মো. তৌফিক, মো. মিলন ও মো. হাকিম জনপ্রতি ১০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পৌঁছে দেওয়ার প্রলোভন দিয়েছিল।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষায় বিজিবি বদ্ধপরিকর। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট