1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে উপজেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রানীগাঁও বাজারে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল

হবিগঞ্জ-০৪ আসনে তৃণমূলের আস্থার প্রতীক সৈয়দ মোহাম্মদ ফয়সল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩৬ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জ-০৪ আসনে তৃণমূল জনগোষ্ঠীর আস্থা ও প্রত্যাশার নাম হয়ে উঠেছেন সৈয়দ মোহাম্মদ ফয়সল। সততা, নিষ্ঠা, কর্মীবান্ধব নেতৃত্ব ও দেশপ্রেমিক রাজনৈতিক দর্শনের কারণে তিনি সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

রাজনীতির মাঠে সাদামাটা জীবনযাপন, ন্যায়বিচার ও নৈতিকতার প্রশ্নে আপোষহীন অবস্থান তাকে নেতাকর্মীদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলেছে। দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা আজ তাকে হবিগঞ্জের রাজনৈতিক পরিমণ্ডলে ব্যতিক্রমী নেতৃত্বে পরিণত করেছে।

বৃহত্তর সিলেটের গর্ব সায়হাম গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে হাজারো বেকার তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন তিনি। শুধু ব্যবসায়িক ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত তহবিল থেকে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সহায়তা এবং দুর্যোগকালীন সময়ে নিরলস ভূমিকা রাখায় সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি।

বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকার কারণে পরিবারসহ তাকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। আওয়ামী সরকারের সময়ে তার পরিবারকে নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। এমনকি তার বাড়ির চারপাশে নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ভাই সৈয়দ মোহাম্মদ কায়সার আমৃত্যু কারাভোগ করেন এবং ছোট ভাই সৈয়দ মোহাম্মদ শাহজাহানকেও একাধিক মামলায় আসামি করা হয়।

এসব প্রতিকূলতার মধ্যেও সৈয়দ মোহাম্মদ ফয়সল কর্মী ও জনগণের জন্য রাজনীতি চালিয়ে যাচ্ছেন। তৃণমূলের সাধারণ মানুষ বিশ্বাস করেন, হবিগঞ্জ-০৪ আসনে তার নেতৃত্বে বিএনপি একটি সুনিশ্চিত বিজয় অর্জন করবে।

স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা আশা করছেন, আল্লাহর ইচ্ছায় সৈয়দ মোহাম্মদ ফয়সল শুধু সংসদ সদস্যই নন, ভবিষ্যতে দেশের একজন যোগ্য মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করবেন। তাদের দৃঢ় বিশ্বাস, তার বিজয় হবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিজয়েরই অংশ।

পরিশেষে তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ হায়াত ও সুস্থতা এবং হবিগঞ্জ-০৪ আসনে বিজয়ের জন্য দোয়া করেন।


 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট