1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত

হবিগঞ্জে সাতছড়িতে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮০৭ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় চুরি-ডাকাতি বন্ধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবীতে মানববন্ধন করেছে বিউটিফুল চুনারুঘাট অর্গানাইজেশন। বুধবার (৮ অক্টোবর) বিকালে উপজেলার রামগঙ্গা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাতছড়ি জাতীয় উদ্যান একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলেও এখানে রয়েছে তীব্র নিরাপত্তার ঘাটতি। সাতছড়ি-তেলিয়াপাড়া সড়কে প্রায়শই ডাকাতির ঘটনা ঘটছে। এতে করে হুমকির মুখে পড়েছে স্থানীয় বাসিন্দাদের জীবন। পর্যটনে সম্ভাবনার এই এলাকাটির আইনশৃঙ্খলার উন্নতি, চুরি-ডাকাতি বন্ধ ও পর্যটক বান্ধব পরিবেশ তৈরির জন্য পুলিশ ফাঁড়ি স্থাপনের বিকল্প নাই।

মানববন্ধন উপস্থিত ছিলেন- বিউটিফুল চুনারুঘাট অর্গানাইজেশনের পৃষ্ঠপোষক মশিউর রহমান খান জুমেল, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন, চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারি সাজিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়া, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের বিভাগীয় সভাপতি চিত্তরঞ্জন দেব বর্মা, বিউটিফুল চুনারুঘাট অর্গানাইজেশনের সদস্য রাজীব আহমেদ, হাফিজুর রহমান জসিম, রাকিব আহমেদ, সিফাত আহমেদ, শাহজাহান মিয়া, ফয়সল আহমেদ, সুহেব মিয়া, সাগর আলী, মিজান মিয়া সহ দুই শতাধিক সচেতন ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট