1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত

চুনারুঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ সিলিকা বালু উত্তোলনের সময় : ১৪ জনকে কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৮৩৪ বার পড়া হয়েছে
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজি এলাকায় অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন ভোররাত থেকে অভিযান পরিচালনা করেছে।
শনিবার (১২ অক্টোবর) ভোর ৫টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম উপস্থিত থেকে মোবাইল কোর্টকে সহায়তা করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা নিম্নরূপঃ
১। নুর উদ্দিন (৩৩), পিতা- তৈয়ব আলী, সাং- উলুকান্দি, শায়েস্তাগঞ্জ।
২। জাকারিয়া (২৬), পিতা- শাহজাহান মিয়া, সাং- নিশাপট, শায়েস্তাগঞ্জ।
৩। শাহজাহান মিয়া (৩২), পিতা- মতলিব মিয়া, সাং- আব্দুল্লাপুর, পাইকপাড়া ইউপি, চুনারুঘাট।
৪। শাহীন মিয়া (২১), পিতা- শহিদ মিয়া, সাং- কাঠালবাড়ি, ৪নং শানখলা, চুনারুঘাট।
৫। ওয়াহিদ মিয়া (২৩), পিতা- আব্দুল জলিল, সাং- পূর্ব পঞ্চাশ, শানখলা ইউপি, চুনারুঘাট।
৬। আব্দুল করিম জুনেদ (১৯), পিতা- আব্দুল হাই, সাং- মহিমাউড়া, শানখলা, চুনারুঘাট।
৭। মো. ইউসুফ (২৩), পিতা- আইদর আলী, সাং- কাঠালবাড়ি, ৪নং পাইকপাড়া, চুনারুঘাট।
৮। মো. এনামুল হক (১৯), পিতা- বাবুল মিয়া, সাং- হলহলিয়া, ৪নং পাইকপাড়া, চুনারুঘাট।
৯। মো. জামাল মিয়া (২১), পিতা- আব্দুল মন্নান, সাং- ডেউয়াতলী, শানখলা ইউপি, চুনারুঘাট।
১০। রিপন মিয়া (২৪), পিতা- মতিন মিয়া, সাং- ফান্দ্রাইল, শানখলা, চুনারুঘাট।
১১। মো. নয়ন মিয়া (২২), পিতা- মহিদুল আলী, সাং- বরমপুর, ৭নং উবাহাটা, চুনারুঘাট।
১২। মো. আতর আলী (৪২), পিতা- আনজব আলী, সাং- দেউন্দি, চুনারুঘাট।
১৩। মো. নুরুল ইসলাম (৪৩), পিতা- আনজব আলী, সাং- দেউন্দি, ৫নং শানখলা, চুনারুঘাট।
১৪। মো. সারাজ মিয়া (৩০), পিতা- ওয়াহিদ মিয়া, সাং- কাঠালবাড়ি, বদরগাজি, চুনারুঘাট।
চুনারুঘাট উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট